×

বিনোদন

কঙ্গনার কাছ থেকে পুরস্কার নিলেন ইশরাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪৪ পিএম

কঙ্গনার কাছ থেকে পুরস্কার নিলেন ইশরাত
বাংলাদেশের শ্রেষ্ঠ ওয়েডিং ফটোগ্রাফার হিসেবে সম্মাননা পেলেন ওয়েডিং ফটোগ্রাফার ইশরাত আমিন। গত ১৬ সেপ্টেম্বর ‘মিলেনিয়াম ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড ২০১৯’ তার হাতে এই সম্মাননা তুলে দেয়। থাইল্যাণ্ডের ব্যাংককে ভারতের জনপ্রিয় নায়িকা কঙ্গনা রানাউত’র কাছ থেকে ইশরাত আমিন এই সম্মাননা গ্রহণ করেন। একটি জাকজমক পূর্ণ অনুষ্ঠানে এমন সম্মাননা পেয়ে দারুণ খুশি বাংলাদেশের কন্যা ইশরাত আমিন। তার এই সম্মাননা প্রাপ্তির খবরটি ফেসবুকে শেয়ার করার পর থেকেই প্রশংসায় ভাসছেন ইশরাত আমিন। বিশ্বের বিভিন্ন স্থান থেকে নিজ নিজ ক্ষেত্রে গুনী মানুষদের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মানিত করা হয়েছে। ইশরাত আমিন বলেন,‘ ধন্যবাদ জানাই ‘মিলেনিয়াম ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড কর্তৃপক্ষকে আমার কাজকে, আমার মেধাকে মূল্যায়ন করে স্বীকৃতি দেয়ার জন্য। আমি সত্যিই আনন্দিত, উচ্ছসিত, গর্বিত। সবার কাছে দোয়া চাই যেন আগামী দিনেও আমার কর্মক্ষেত্রে আমার মেধার স্বাক্ষর রাখতে পারি।’ ওয়েডিং ফটোগ্রাফিতে ইশরাত আমিন নিজেকে এমন একটি অবস্থানে নিয়ে গেছেন যেখানে অনেকেই তাদের বিয়ের অনুষ্ঠানে তাকে দিয়ে ফটোগ্রাফি করানোর স্বপ্ন দেখেন। ২০১০ সালে একজন পেশাদার ফটোগ্রাফার হিসেবে ইশরাত আমিনের যাত্রা শুরু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App