×

বিনোদন

দশ মাস পর দেশে ডলি জহুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০২:২৩ পিএম

দশ মাস পর দেশে ডলি জহুর
অভিনেত্রী ডলি জহুর দীর্ঘ দশ মাস অস্ট্রেলিয়াতে ছেলের সঙ্গে সময় কাটিয়ে দেশে ফিরেছেন গত ১৭ সেপ্টেম্বর। এতদিন দেশে না থাকায় নানান ধরনের কাজও আটকে আছে তার। বর্তমানে সেসব কাজই শেষ করছেন তিনি। তবে দেশে ফিরেই ভীষণ মন খারাপও ডলি জহুরের। দেশে ফিরেই তিনি জানতে পেরেছেন প্লে-ব্যাক সম্রাট এন্ড্রু কিশোর ক্যান্সারে আক্রান্ত। এক সময় ডলি জহুরের স্বামী ও এন্ড্রু কিশোর ব্যবসায়িক পার্টনার ছিলেন। ডলি জহুর বলেন, একজন মানুষ হিসেবে কিশোর খুব ভালো মনের একজন মানুষ। খুব কাছে থেকে তাকে দেখার সুযোগ হয়েছে আমার। কারণ আমার স্বামীর ব্যবসায়িক পার্টনার ছিলেন তিনি। এমন একজন মানুষের এত বড় একটি রোগের কথা শুনে ভীষণ মন খারাপ হয়ে গেল। দোয়া করি আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে তোলেন। সবাই তার জন্য দোয়া করবেন। উল্লেখ্য, গত বছরের ১৯ নভেম্বর অস্ট্রেলিয়া যান ডলি জহুর। যাওয়ার আগে তিনি মীর সাব্বিরের ‘নোয়াশাল’ ধারাবাহিক নাটকের কাজ শেষ করে যান। এ ছাড়াও তিনি আল হাজেনের ‘অলসপুর’ নাটকেরও শুটিং করেছিলেন। তবে দেশে ফেরার পর তিনি এখনো কোনো নতুন কাজ শুরু করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App