×

বিনোদন

এবার কিশোরগঞ্জের হাওরে ‘ইত্যাদি’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৮ পিএম

এবার কিশোরগঞ্জের হাওরে ‘ইত্যাদি’
বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে কিশোরগঞ্জের হাওরের মাঝে দ্বীপের মতো ভেসে থাকা মিঠামইনের হামিদ পল্লীতে। রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির সামনে অবস্থিত হাওরের মাঝখানে ছোট্ট এই পল্লীটিকে ঘিরে হাজার নৌকা-ট্রলারের সারি এক অভ‚তপূর্ব দৃশ্যের সৃষ্টি করেছিল শুটিংয়ের সময়। আমন্ত্রিত দর্শক ছাড়াও হাজার হাজার মানুষ হাওরের পাড়ে দাঁড়িয়ে, নৌকা ও ট্রলারের ছাদে বসে ‘ইত্যাদি’র ধারণপর্ব উপভোগ করেন। এবারের পর্বে হাওর অঞ্চলের জীবন-জীবিকা, প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে জলে ও ডাঙ্গায় শতাধিক নৌকা রেখে নির্মাণ করা হয় নান্দনিক মঞ্চ। হানিফ সংকেত বলেন, ‘তিন দশক পেরিয়ে চার দশকে পদার্পণ করেছে ইত্যাদি। সাধারণ মানুষের সমর্থন, সহযোগিতা, ভালোবাসার কারণেই ইত্যাদি এই দীর্ঘ পথ পাড়ি দিতে পেরেছে। আমরাও সব সময় বলি ইত্যাদি সব বয়সের, সব শ্রেণি-পেশার মানুষের প্রিয় অনুষ্ঠান। কারণ একটি শিশুও যেমন দেখে, তেমনি তার দাদুও দেখেন অনুষ্ঠানটি। এতে আমরা সবার কথা বলার চেষ্টা করি। কারণ দেশ গড়ায় সবার অবদান রয়েছে। আর তাই আমরা ইত্যাদিকে নিয়ে যাই গ্রামে-গঞ্জে, সাধারণ মানুষের কাছে। দর্শকরা সময় বের করে আমাদের অনুষ্ঠান দেখতে বসেন। আমরাও তাদের সেই সময়ের মূল্য দেয়ার চেষ্টা করি।’ নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, ‘ইত্যাদি’র এই মিঠামইনের পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ৪ অক্টোবর রাত ৮টার বাংলা সংবাদের পর। উল্লেখ্য, ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App