×

বিনোদন

খান আতার ৯০তম জন্মদিন আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৭, ১১:৪৬ এএম

আজ প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা খান আতাউর রহমানের ৯০তম জন্মদিন। ১৯২৮ সালের ১১ ডিসেম্বর মানিকগঞ্জ জেলার সিঙ্গাইরের রামকান্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বাংলা চলচ্চিত্রের প্রবাদ পুরুষ হিসেবে গন্য করা হয় তাকে। তিনি একাধারে অভিনেতা, সুরকার, গায়ক, চলচ্চিত্র নির্মাতা, সঙ্গীত পরিচালক, গীতিকার, প্রযোজক, সংলাপ রচয়িতা এবং কাহিনীকার ছিলেন । খান আতা ১৯৫৮ সালে পাকিস্তানি পরিচালক আখতার জং কারদার পরিচালিত ছবি ‘জাগো হুয়া সাভেরা’তে মূল ভূমিকায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এ ছবির সহকারী পরিচালক ছিলেন জহির রায়হান। খান আতার অভিনীত প্রথম বাংলা ছবি এহতেশামের ‘এদেশ তোমার আমার’। ছবিটি মুক্তি পায় ১৯৫৯ সালে। এতে সঙ্গীত পরিচালক হিসেবেও কাজ করেন তিনি। এ ছাড়া অভিনেতা এবং সঙ্গীত পরিচালক হিসেবে তিনি ‘কখনও আসেনি’, ‘যে নদী মরুপথে’, ‘সোনার কাজল’-এর মতো ছবিগুলোতে কাজ করেছেন। পরে ১৯৬০ সালে জহির রায়হানের সঙ্গে গড়ে তোলেন লিটল সিনে সার্কেল নামের প্রতিষ্ঠান। তার লেখা জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘এ কি সোনার আলোয়’, ‘এক নদী রক্ত পেরিয়ে’, ‘শ্যামল বরণ মেয়েটি’, ‘এ খাঁচা ভাঙব আমি কেমন করে’ গানগুলো। তার পরিচালিত ছবিগুলোর মধ্যে রয়েছে- অনেক দিনের চেনা, সিরাজউদ্দৌলা, সাত ভাই চম্পা, অরুণ বরুণ ‘কিরণমালা’, আবার তোরা মানুষ হ, সুজন সখি, দিন যায় কথা থাকে, পরশ পাথর, এখন অনেক রাত নামের ছবিগুলো। ১৯৯৭ সালের ১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন এক ক্ষণজন্মা চলচ্চিত্রকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App