×

বিনোদন

কেরালা চলচ্চিত্র উৎসবে জয়া-ঋত্বিকের ‘বিনিসুতোয়’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯, ০৯:২৫ এএম

কেরালা চলচ্চিত্র উৎসবে জয়া-ঋত্বিকের ‘বিনিসুতোয়’
৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৯-এ দেখানো হবে জয়া আহসান অভিনীত ‘বিনিসুতোয়’। জানা যায়, চলচ্চিত্র উৎসবে ৩ দিন দেখানো হবে ছবিটি। ৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় কৃপা থিয়েটার, ৮ ডিসেম্বর দুপুর সোয়া ১২টায় অজান্তা থিয়েটার এবং ১০ ডিসেম্বর সকাল সোয়া ৯টায় কলাভবনে দেখানো হয়ে অতনু ঘোষ পরিচালিত এই ছবিটি। ছবির গল্প লিখেছেন অতনু ঘোষ নিজেই। এই ছবিতে জয়া আহসানের গানও শুনতে পারবেন দর্শকরা। ছবির গল্প শুরু হবে টেলিভিশনের এক রিয়েলিটি গেম শোর মধ্য দিয়ে। সেখানে অডিশন দিতে এসে কাকতালীয়ভাবে দেখা হয় কাজল সরকার ও শ্রাবণী বড়ুয়ার। অডিশন দিয়ে ফেরার পথে দুজনের আলাপ হয় এবং যোগসূত্র তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত তারা দুজন পরস্পরকে ঠিক চিনতে পেরেছে? এমন ভাবনা নিয়ে ‘বিনিসুতোয়’ ছবির গল্প এগিয়ে যায়। ছবিতে প্রথমবার জয়ার বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App