×

বিনোদন

বিরাট-আনুশকাকে বালি শিল্পী সুদর্শন পাটনায়েকের শুভেচ্ছা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৭, ০১:৩০ পিএম

গত ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি রিসোর্টে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা। জীবনের নতুন অধ্যায় শুরু করায় ভারতবাসী তাদের অভিনন্দন জানিয়েছেন। দেশটির প্রখ্যাত বালি শিল্পী সুদর্শন পাটনায়েকও দারুণভাবে শুভেচ্ছা জানিয়েছেন এই নব-দম্পতিকে। বিরাট-আনুশকার জন্য ওড়িশার পুরি সমুদ্র সৈকতের বালিতে চমৎকার ভাস্কর্য তৈরি করেছেন সুদর্শন। গত ১২ ডিসেম্বর সামাজিক যোগাযোগ টুইটারে ওই শিল্পকর্মের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘শুভকামনা বিরাট কোহলি ও আনুশকা শর্মা। সুখী হোক আপনাদের দাম্পত্য জীবন।’ তারকা ও বিশিষ্ট ব্যক্তিদের জন্মদিনে এরকম শ্রদ্ধা জানান সুদর্শন পাটনায়েক। লতা মঙ্গেশকর, অমিতাভ বচ্চন, এপিজে আবদুল কালাম, নরেন্দ্র মোদি, শচীন টেন্ডুলকার, মানুসী ছিল্লারসহ অনেকের বালুর ভাস্কর্য তৈরি করেছেন তিনি। আগামী ২১ ডিসেম্বর দিল্লিতে আয়োজন করা হবে এই নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। যেখানে থাকবেন দুই পরিবারের সকল সদস্যরা। এছাড়া আগামী ২৬ ডিসেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে আরও একটি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। যেখানে উপস্থিত থাকবেন শুধু বলিউড ইন্ডাস্ট্রি ও ক্রিকেট তারকারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে ঢুকে কৃষককে মারধর, পাল্টা ধাওয়ায় অস্ত্র ফেলে পালালো বিএসএফ সদস্যরা

সীমান্তে ঢুকে কৃষককে মারধর, পাল্টা ধাওয়ায় অস্ত্র ফেলে পালালো বিএসএফ সদস্যরা

স্বামীকে লুকিয়ে ১২ লাখ টাকা সঞ্চয়! বক্স খুলে হতবাক স্ত্রী, অতঃপর…

স্বামীকে লুকিয়ে ১২ লাখ টাকা সঞ্চয়! বক্স খুলে হতবাক স্ত্রী, অতঃপর…

পরিদর্শন কক্ষের নামফলক নিয়ে দুই এমপির বাগ্‌বিতণ্ডা

পরিদর্শন কক্ষের নামফলক নিয়ে দুই এমপির বাগ্‌বিতণ্ডা

রংপুর পুলিশ কমিশনারের বদলি, যা বললো সদরদপ্তর

রংপুর পুলিশ কমিশনারের বদলি, যা বললো সদরদপ্তর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App