×

বিনোদন

আসিফের সঙ্গে গাইলেন মম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০, ১১:৩৫ এএম

আসিফের সঙ্গে গাইলেন মম

‘আমার ছোট বোন’ গানের দৃশ্য। ছবি: সংগৃহীত।

ভাই-বোনের মধুর সম্পর্ককে গানে গানে ফুটিয়ে তুললেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর ও আতিকা রহমান মম। গানের শিরোনাম ‘আমার ছোট বোন’। সুদীপ কুমার দীপের লেখা গানটির সুর-সঙ্গীত করেছেন জেকে মজলিস। গত ৯ জানুয়ারি সাভারের আমিনবাজারের একটি রিসোর্টে ‘আমার ছোট বোন’ গানটির ভিডিও ধারণ করা হয়। ভিডিও পরিচালনা করেছেন মো. আতিকুর রহমান লাভলু।

গানটি প্রসঙ্গে সঙ্গীতশিল্পী আসিফ আকবর বলেন, আমাদের সঙ্গীতাঙ্গনে সাধারণত ভাই-বোনের গান তেমন একটা হয় না। বিশেষ করে বড় ভাই ও ছোট বোনের মধ্যেকার মধুর সম্পর্ক নিয়ে গান কেবল ফিল্মেই হয়তো দেখা যায়। সেই হিসেবে বলা যায়, ‘আমার ছোট বোন’ একটি ব্যতিক্রমধর্মী কাজ। এছাড়া গানটির ভিডিও পুরোই ফিল্মিক ধাঁচের। আর নতুন প্রজন্মের শিল্পী হিসেবে মমর কণ্ঠে ম্যাচুউরিটি আছে। এখন তার যে বয়স তাতে সে যদি কন্টিনিউ করে তবে তার ভালো শিল্পী হওয়ার সম্ভাবনা আছে।

এদিকে মম বলেন, সঙ্গীতশিল্পী আসিফ আকবর একজন অসামান্য গুণী শিল্পী। তার সঙ্গে গাইতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আশা করছি গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে। বাজনা বিডির ইউটিউব চ্যানেল গান ও ভিডিও শিগগিরই প্রকাশিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App