×

বিনোদন

মা হতে চলেছেন কোয়েল!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০, ১০:০১ পিএম

মা হতে চলেছেন কোয়েল!

কোয়েল মল্লিক।

অবশেষে বিবাহবার্ষিকীতে মা হওয়ার কাঙ্খিত খবরটি প্রকাশ করলেন কোয়েল। এটি তাদের সাত বছরের বিবাহবার্ষিকী। স্বভাবতই এ খবরে প্রচণ্ড খুশি কোয়েল ও রানে-সহ গোটা পরিবার।

কোয়েল বললেন, অনেক পুরস্কার। দারুণ চরিত্র। সব কিছুর চেয়ে আলাদা এই অনুভূতি। এটাই আমার জীবনের সেরা অনুভব। টেনশনও হচ্ছে, আনন্দও হচ্ছে। এখন আমরা এপ্রিলের অপেক্ষায়।

তিনি বলেন, শুধু রানেই নয়, টেনশন করছেন বাবাও। সারা ক্ষণ বলছেন, ‘এটা করিস না, ওটা করিস না, সাবধানে থাক।

২০১৯-এর শেষ থেকে শুরু হয়েছিল ভাল সময়। ‘মিতিন মাসি’-র দুর্দান্ত সাফল্য এবং ঠিক তার কিছুদিন পরেই কোয়েলের অন্তঃসত্ত্বা হওয়ার খবর। সোশ্যাল মিডিয়ায় সুখবরটি নিজেই পোস্ট করলেন কোয়েল।

‘জীবনে ওঠাপড়ার মধ্যেই নতুন জীবনের শব্দ ভিতরে শুনতে পাচ্ছি আমি...। এই গ্রীষ্মে আমাদের সন্তান আগমনের অপেক্ষায় আমরা।’ এই উদ্ধৃতির পর একটি শব্দ ব্যবহার করেছেন কোয়েল— আশীর্বাদ। বেশ কিছুদিন ধরেই কোয়েলেরমা হওয়া নিয়ে জল্পনায় ছিল টলি মহল।কেউ বলতেন ‘মিতিন মাসি’-র সাফল্যের পর তিনি এ বার পুরোপুরি মন দেবেন কেরিয়ারে। কিন্তু ২০২০-তে কোয়েল-রানে রুপোলি পর্দায় নয়, দাম্পত্যে রূপকথা বুনবেন। তাহলে কি পিছিয়ে যাবে মিতিন মাসির শ্যুট? কী বলছেন পরিচালক অরিন্দম শীল?

‘‘আমরা সেই মতোই প্ল্যান করেছি। কোয়েলের সব কিছু সুষ্ঠু ভাবে মেটার পর জুলাই মাস থেকে ওর আবার ফ্লোরে ফেরার কথা।’’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App