×

বিনোদন

আঁখির ‘তোমারই কারণে’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:০০ পিএম

আঁখির ‘তোমারই কারণে’

কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।

ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হলো কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের নতুন গান ‘তোমারই কারণে’। গানটি লিখেছেন অনুরূপ আইচ। সুর করেছেন ফাবির তাজ তন্ময়। সঙ্গীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। গানটিতে বেলাল আহমেদ পরিচালিত ‘নয়নের আলো’ সিনেমার ‘আমার বুকের মধ্যিখানে মন যেখানে হৃদয় সেখানে’ গানটির ছায়া রয়েছে।

আঁখি আলমগীরের নতুন এই গানটি গত ১৬ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ইউটিউবে প্রকাশিত হয়। এই গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আসিফ ইমরোজ ও আরিয়ানা।

গানটি প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, গানটিতে ভয়েস দেয়ার সময়ই গানটির কথা-সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং আমার বিশ্বাস গানটি শ্রোতাদেরও ভালো লাগবে। সময় গেলে গানের সাড়া মিলবে আশানুরূপ এমনটাই আশা রাখি।

গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও রুনা লায়লার সুরে আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’তে ‘গল্প কথার ঐ কল্পলোকে’ গানটির জন্য শ্রেষ্ঠ গায়িকা হিসেবে ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন আঁখি আলমগীর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App