×

বিনোদন

মাদ্রাজে চিত্রনায়িকা আঁচল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০১৭, ০৩:৪২ পিএম

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা আঁচল আঁখি। অভিনয় দক্ষতা আর গ্ল্যামার দিয়ে ইতোমধ্যে ঢালিউড দর্শকদের পছন্দের তালিকায় নিজের নাম লিখিয়েছেন তিনি। শাকিব খান, বাপ্পি চৌধুরী, শাহরিয়াজের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন এ অভিনেত্রী।  এখন পর্যন্ত ১৭টি সিনেমা মুক্তি পেয়েছে তার। গত ঈদুল আজহার দু’দিন পর থেকে ভারতের মাদ্রাজে অবস্থান করছেন আঁচল। সঙ্গে তার পরিবারের লোকজনও রয়েছেন। আঁচলের মা ও তার এক আত্মীয়র চিকিৎসা করাতে মাদ্রাজ গিয়েছেন তিনি। এ প্রসঙ্গে আঁচলের মা বলেন, ‘ঈদের দু’দিন পর আমরা মাদ্রাজ গিয়েছিলাম। আমি কয়েক দিন আগে ঢাকায় ফিরেছি। কিন্তু আঁচল আর আমার বোন ও বোনের মেয়ে সেখানে এখনো রয়েছে। আমার বোনের মেয়ে অসুস্থ। তার চিকিৎসা করানো হচ্ছে। আঁচল তাদের সঙ্গে রয়েছে।’ চিত্রনায়িকা আঁচল আঁখি অভিনীত ‘দাগ’ নামের সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। তারেক শিকদার পরিচালিত এ সিনেমাটিতে আঁচলের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এছাড়া ছটকু আহমেদ পরিচালিত ‘এক কোটি টাকা’ নামের সিনেমাটি নির্মাধীন রয়েছে। এতে আঁচলের বিপরীতে অভিনয় করছেন মনোয়ার হোসেন ডিপজল। সিনেমাটির শুটিং প্রায় শেষের দিকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

চিফ প্রসিকিউটর জুনেই ইনু ও হানিফের মামলার রায়

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App