×

বিনোদন

শাবনূরের প্রেম-বিয়ে নিয়ে ছিল লুকোচুরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ০২:৩৫ পিএম

শাবনূরের প্রেম-বিয়ে নিয়ে ছিল লুকোচুরি

শাবনূর

দুই যুগের বেশি সময় বাংলাদেশের চলচ্চিত্রে দাপিয়ে বেড়ানো জনপ্রিয় নায়িকা শাবনূরের প্রেম-বিয়ে নিয়ে লুকোচুরি মেগাসিরিয়ালের মতোই ছিল।  তখনকার সময়ে তাকে নিয়েই গুঞ্জনে সরগরম ছিল মিডিয়া অঙ্গন। সালমান শাহর সঙ্গে এই নায়িকার প্রেমের কথা চলচ্চিত্রের সবাই জানলেও সংবাদমাধ্যমে শাবনূর বরাবরই বলেছেন, তাঁরা দুজন ভাইবোনের মতো। সালমানের কোনো ছোট বোন ছিল না, শাবনূরকে তাই বোন মনে করে আদর করে ‘পিচ্চি’ বলেই নাকি ডাকতেন এই নায়ক।

সালমান শাহর মৃত্যুর পর বেশ সময় ধরেই নিরবেই ছিলেন শাবনূর। এর পর আবার গুঞ্জন রটে রিয়াজের সঙ্গে শাবনূরের প্রেমের খবর। চলচ্চিত্রে কাজ করার একপর্যায়ে শাবনূর অস্ট্রেলিয়ার সিডনিতে ঘন ঘন যাওয়া-আসা শুরু করেন। নন্দিত এই নায়িকা গোপনে বিয়ে, সন্তান হওয়ার আগে হঠাৎ করেই আবার বিয়ে এবং স্বামীর নাম ঘোষণা, অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাসের চেষ্টা, সর্বোপরি সন্তান নিয়ে দেশে ফেরার পরও ছিল লুকোচুরি।

২০১৩ সালে হঠাৎ করেই প্রকাশ পায় এই নায়িকার বিয়ের খবর। ঢালিউডের দাপুটে এই নায়িকার বিয়ের তারিখ নিয়েও বিভ্রান্তি শুরু হয়। শাবনূর বলেন ৬ ডিসেম্বর, আর তাঁর বর অনিক মাহমুদ বলেন ২৮ ডিসেম্বর।

শাবনূর বলেন ২০১১, তাঁর বর বলছেন ২০১২! আসলে শাবনূর বিয়ে করেছেন কবে, এ নিয়ে চলচ্চিত্রে তাঁর সহকর্মীরাও বিভ্রান্ত হন। অনীক মাহমুদ ও শাবনূরের সংসারে আইজান নামে একটা ছেলে রয়েছে। এর আগে আরো দুজনের সঙ্গে শাবনূরের বিয়ের খবর শোনা গেলেও সে বিষয়ে কিছুই বলেননি শাবনূর।

প্রসঙ্গত, বনিবনা না হওয়ায় ঢালিউডের নন্দিত অভিনেত্রী শাবনূর স্বামী অনিক মাহমুদ অনিককে ডিভোর্স দিয়েছেন। গত ২৬ জানুয়ারি শাবনূরের স্বাক্ষরিত একটি নোটিশ এডভোকেটের মাধ্যমে অনিকের বাড়িতে পাঠানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App