×

বিনোদন

সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কিং খান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৭, ০৪:০৮ পিএম

৫২ বছরে পা রাখলেন বলিউডের টাইগার সালমান খান। রাত বারোটা বাজতেই টুইটারে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় বলিউড তারকারা সালমান খানকে শুভেচ্ছা জানান। তবে অন্যান্যদের থেকে একেবারে অন্য স্টাইলে ভাইজানকে জন্মদিনের শুভেচ্ছা জানান কিং খান। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের কলকাতা২৪ পত্রিকা। মঙ্গলবার এক অনুষ্ঠানে বলিউড বাদশা শাহরুখ খান সল্লুকে জন্মদিনের শুভেচ্ছা জানান। ‘তুম জিও হাজারো সাল’ গানটি সালমানের জন্য গান কিং খান। জন্মদিন উপলক্ষে বড় পার্টি রেখেছেন সালমান। তবে সেই পার্টিতে যেতে পারবেন না বলেই জানিয়েছেন শাহরুখ খান। বলেন, ‘অবশ্যই পার্টি মিস তো করবই। ওই দিনটা ছেলে মেয়েদের সঙ্গে কাটাব। তবে অন্য কোন দিন পার্টি করব আমরা।’ তিন খানদের মধ্যে সালমান শেষ খান যিনি জন্মদিনের কেকে ৫২টি মোমবাতি নেভাবেন। এর আগে বলিউড পারফেকশনিষ্ট আমির খান মার্চ মাসে ৫২তম জন্মদিন পালন করেন। বাদশা শাহরুখ খান নভেম্বরে ৫২তম বছরে পা রাখেন। আর ২৭শে ডিসেম্বর টাইগার পা রাখলেন ৫২ বছরে। তার জন্মদিন উপলক্ষে আলিবাগ ফার্ম হাউসে বিশাল পার্টি রাখা হয়েছে। এদিকে রাত থেকেই পার্টি মুডে দেখা গেছে সালমানকে। রাতে বান্ধবী ক্যাটরিনা কাইফ ও পরিবারের সদস্যদের সঙ্গে পনভেল ফার্ম হাউসে পার্টি করতে দেখা গেছে সল্লুকে। ক্যাটরিনা ও সল্লুকে একসঙ্গে ফ্রেম বন্দি করেন ফটোগ্রাফাররা। কালো পোশাকে দু’জনকেই বেশ হাসিখুশি দেখাচ্ছিল। খুশির কারণও যথেষ্ট। প্রথমত সালমানের জন্মদিন, দ্বিতীয়ত সদ্য মুক্তি পেয়েছে সালমানের এই বছরের শেষ ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’। মুক্তির চারদিনের মাথায় ১৫১ কোটি টাকা ঘরে তুলে নিয়েছে ছবির প্রযোজকরা। ট্রেন্ড বিশেষজ্ঞদের মতে যেভাবে রকেটের গতিতে এগোচ্ছে তাতে খুব তাড়াতাড়ি ৩০০ কোটির ক্লাবে নাম লিখিয়ে নেবে টাইগার জিন্দা হ্যায়। এই ছবিতে ক্যাটরিনা কাইফও অভিনয় করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App