×

বিনোদন

লকডাউনে মেয়ের মা হবেন কেটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০৫:০২ পিএম

লকডাউনে মেয়ের মা হবেন কেটি

কেটি পেরি। ছবি: ইন্টারেট।

পুরো বিশ্ব করোনাময়। লকডাউনের এই সময়টাতে মা হতে যাচ্ছেন জনপ্রিয় মার্কিন পপ গায়িকা কেটি পেরি। বিয়ের আগেই কেটির গর্ভে বাচ্চা ভক্তদের মনে রহস্যের জন্ম দিয়েছে। অবশেষে তিনি জানালেন, তার অনাগত সন্তানের বাবা হলেন তার প্রেমিক অভিনেতা অরল্যান্ডো ব্লুম। এই খবরটি তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এবং বলেছেন তিনি কন্যাসন্তানের মা হতে চলছেন।

‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’-এর অভিনেতা অরল্যান্ডো ও কেটিকে খুশি থাকতে দেখা গেছে। মার্চের শুরু দিকে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছিলেন কেটি পেরি। টুইটারে ‘নেভার ওর্ন হোয়াইট’ নামে তার অ্যালবামের ভিডিও প্রকাশ করে গায়িকা জানিয়েছিলেন, তিনি মা হতে চলেছেন। অভিনেতা অরল্যান্ডোও ইনস্টাগ্রামে বেবি-বাম্পসহ কেটির একটি ছবিও পোস্ট করেছিলেন।

গত বছরের ভালোবাসা দিবসের এনগেজমেন্ট সেরেছিলেন কেটি ও অরল্যান্ডো জুটি। চলতি বছরের জাপানে ডেস্টিনেশন ওয়েডিংয়ের কথা ছিল তাদের। যদিও করোনাভাইরাসের মহামারির কারণে সেই দিন পিছিয়ে দেয়া হয়েছে। বিয়ের নতুন তারিখ কবে ঠিক করা হয়েছে সে ব্যাপারে কিছু জানাননি তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App