×

বিনোদন

সংকটে পড়া মানুষের পাশে লোক নাট্যদল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ০২:২৩ পিএম

বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাবে দেশে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে এবং সামাজিক সংক্রমণ শুরু হয়েছে। ফলে নানা খেটে খাওয়া মানুষের প্রতিদিনের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। দেশের অন্যান্য সব কর্মকান্ডের মতো আমাদের নাট্যাঙ্গনও আজ স্থবির।

সারাদেশে নাট্য কর্মকান্ড বন্ধ হয়ে যাওয়ার ফলে নাট্যদলগুলোর পাশাপাশি নাটকের নেপথ্যের শিল্পী, যেমন মেক-আপ, লাইট, সেট, পর্দা সরবরাহ ও এদের সহযোগী দিনভিত্তিক নাটকের কারিগরী পেশাজীবীরাও কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে। এসব মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়েছে লোক নাট্যদল (বনানী)। পাশাপাশি অন্যদেরও সহযোগিতার অনুরোধ জানিয়েছে এই নাট্যদলটি।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় দলটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, লোক নাট্যদলের সাহায্য তহবিলে ব্যক্তিগত বা পারিবারিক বা সংগঠনের অনুদানটি প্রদান করে সীমাহীন দুর্ভোগে থাকা মানুষগুলোর পাশে দাঁড়াতে লোক নাট্যদল (বনানী) দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানাচ্ছে এবং সহযোগিতা ও পরামর্শ কামনা করছে। অনুদানের পরিমাণ যা’ই হোক, নিম্লিলিখিত যে কোন বিকাশ নাম্বারে পাঠাতে অনুরোধ করা হয়। অনুদান পাঠানোর বিকাশ নম্বর:

মুজাক্কির আলম রাফান: ০১৯৭৫০৭৭৭৫০, পিনাকী রঞ্জন সরকার: ০১৭১৯৫২৫৪০১। বিস্তারিত জানতে চাইলে ফোন করা যেতে পারে: ০১৭১১১৪৯১৪৬, ০১৭১৩৩৩৬২১৯।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ব্রাজিল

নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ব্রাজিল

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

মামদানির মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে যে দেশ

মামদানির মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App