×

বিনোদন

২৮টি হলে বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৭, ০৩:৪৫ পিএম

বছরের শেষ ছবি হিসেবে বদরুল আনাম সৌদ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘গহীন বালুচর’ শুক্রবার ২৮টি হলে মুক্তি পেয়েছে। নির্মাতা সৌদ জানান, যেসব হলে দর্শকদের আগ্রহ রয়েছে সেগুলোকেই টার্গেট করা হয়েছে। পরবর্তী সপ্তাহে আরো কিছু হল যোগ হতে পারে।’ আপাতত দর্শক ছবিটি দেখতে পাবেন আলমাস (চট্টগ্রাম), বলাকা (ঢাকা), বনলতা (ফরিদপুর), বর্ষা (জয়দেবপুর), বিজিবি (সিলেট), ব্লক বাস্টার (ঢাকা), ছায়াবাণী (ময়মনসিংহ), চিত্রালি (খুলনা), কাকলি (শেরপুর), কেয়া (টাঙ্গাইল), কল্লোল (মধুপুর), মমতাজ (সিরাজগঞ্জ), মর্ডান (দিনাজপুর), মধুমিতা (ঢাকা), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), অভিরুচি (বরিশাল), রানিমহল (ডেমরা), রূপকথা (পাবনা), সাগরিকা (চালা), সেনা (সাভার), শাপলা (রংপুর), শঙ্খ (খুলনা), শ্যামলী (ঢাকা), সনি (ঢাকা), স্টার সিনেপ্লেক্স (ঢাকা), তাজ (নওগাঁ), তিতাস (পটুয়াখালী) ও উপহার (রাজশাহী) সিনেমা হলে। পরিচালনার পাশাপাশি ‘গহীন বালুচর’-এর কাহিনী- সংলাপ-চিত্রনাট্যও সৌদের। চলচ্চিত্রটি সহপ্রযোজনা করেছে ‘সাতকাহন’ ও ‘ফ্রেন্ডস মুভিজ’। ছবিতে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। তার সঙ্গে আরও রয়েছেন ফজলুর রহমান বাবু, মুন, তানভির, নীলাঞ্জনা নীলাসহ একঝাঁক তরুণ অভিনয়শিল্পী। ছবিটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App