×

বিনোদন

নাম বদলের শর্তে ছাড়পত্র পেল 'পদ্মাবতী'

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৭, ০৪:৫৩ পিএম

অবশেষে মুক্তির ছাড়পত্র পেল 'পদ্মাবতী'। তবে ছবির নামবদল ও কয়েকটি দৃশ্য বাদের শর্তে সঞ্জয়লীলা বনশালির ছবিকে UA শংসাপত্র দেওয়ার সিদ্ধান্ত নিল সেন্সর বোর্ড। সম্ভবত ছবিটির নাম হতে পারে 'পদ্মাবত'। ছবিতে সতী প্রথাকে সমর্থন জানানো হচ্ছে না বলেও জানাতে হবে। পাশাপাশি ঘুমর গানেও কিছু পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। শর্ত মানার পরই মুক্তিতে আর কোনও বাধা থাকবে না। কেন এই নামবদল? ফিল্ম বিশেষজ্ঞরা বলছেন, ষষ্ঠদশ শতকে সুফি কবি মহম্মদ জয়সির পদ্মাবত কবিতায় রাজপুত রানির কাহিনী লিখেছিলেন। সেই কবিতাকে আধার করে পদ্মাবতীর চিত্রনাট্য লিখেছিলেন সঞ্জয়লীলা বনশালি। পদ্মাবতীকে নিয়ে বিতর্কের পর আর তাই ঝুঁকি নিতে চায়নি সেন্সর বোর্ড। জটিলতা কাটাতে জয়সির কবিতার নামেই ছবিটির নামকরণ করার সিদ্ধান্ত। ২৮ ডিসেম্বর বৈঠকে বসে কেন্দ্রীয় ফিল্ম শংসায়ন বোর্ডের কমিটি। তবে ছবিটির নাম বদলে যেতে চলেছে। সিবিএফসি জানিয়েছে, ছবির নির্মাতা ও সমাজের কথা ভেবে কয়েকটি পরিবর্তনের কথা বলা হয়েছে। সিবিএফসি-র বিশেষ প্যানেলে ছিলেন উদয়পুরের অরবিন্দ সিং, ডাক্তার চন্দ্ররমণি সিং ও জয়পুরের অধ্যাপক কেকে সিং।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App