×

বিনোদন

করোনাক্রান্তদের প্লাজমা দিচ্ছে কণিকা কাপুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ১২:০৩ পিএম

করোনাক্রান্তদের প্লাজমা দিচ্ছে কণিকা কাপুর

কণিকা কাপুর

করোনার সঙ্গে লড়াই করে অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কণিকা কাপুর। সুস্থ হয়েই সবাইকে জানিয়েছেন এক অবাক করা তথ্য। আর সেটি হলো, করোনা আক্রান্তদের সুস্থ করে তুলতে প্লাজমা দিয়ে সাহায্য করতে চান। আর সেই জন্য মঙ্গলবার (২৮ এপ্রিল) কণিকার বাড়িতে যাবে চিকিৎসকদের একটি দল।

কণিকার প্লাজমা করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য উপযুক্ত হলে তা দিয়ে অন্য আক্রান্তদেরও চিকিৎসা করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে করোনা মুক্ত হওয়ার পর কণিকার বাড়িতে পৌঁছে পুলিসের নোটিস। কোভিড ১৯-এর মতো মরণ ব্যাধি ছড়ানোর অভিযোগে কণিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডিবিধির ২৬৯ এবং ২৭০-এর ধারায় অভিযোগ দয়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই এবার কণিকার বয়ান নথিভুক্ত করা হবে বলে জানা গিয়েছে।

এর আগে কণিকার আগে প্রযোজক করিম মোরানি এবং তাঁর দুই মেয়ে জোয়া মোরা এবং সাজা মোরানিও করোনা আক্রান্তদের চিকিৎসায় তাঁদের প্লাজমা দিয়ে সাহায্য করতে চান বলে জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেসিকে নামিয়েও মায়ামির হার

মেসিকে নামিয়েও মায়ামির হার

ফলিয়া বাজারে ৮ পাটের গুদামে আগুনে, ক্ষতি ২ কোটি টাকা

ফলিয়া বাজারে ৮ পাটের গুদামে আগুনে, ক্ষতি ২ কোটি টাকা

সোনারগাঁওয়ে যুবদল নেতা হত্যায় তিনদিন পর ২১জনকে আসামী করে মামলা

সোনারগাঁওয়ে যুবদল নেতা হত্যায় তিনদিন পর ২১জনকে আসামী করে মামলা

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম টিকিট বিক্রি, আয় ১০ কোটি রুপি

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম টিকিট বিক্রি, আয় ১০ কোটি রুপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App