×

বিনোদন

চলে গেলেন অভিনেতা ইরফান খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ০১:১৪ পিএম

চলে গেলেন অভিনেতা ইরফান খান

অভিনেতা ইরফান খান

অভিনেতা ইরফান খান আর নেই। বুধবার (২৯ এপ্রিল) সকালে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।

মঙ্গলবার (২৯ এপ্রিল) অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন ইরফান খান। বলিউড অভিনেতার মুখপাত্র জানিয়েছিলেন, কোলন ইনফেকশন নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে ইরফানকে। তাঁর শরীরের দিকে নজর রাখছেন চিকিতসকরা। অসুস্থতার মধ্যেও অসম্ভব মনের জোর অভিনেতার। ফলে শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন অভিনেতার মুখপাত্র। কিন্তু শেষ পর্যন্ত লড়াই থেমে যায়। প্রয়াত হন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।

ইরফানের মা মাত্র চার দিন আগে মারা যান। লকডাউনের কারণে মা-কে শেষ বারের মতন দেখতে পারেননি ইরফান। ২০১৮ সালে প্রথমবার ধরা পড়ে তাঁর নিউরোঅন্ডোক্রাইন টিউমার। অসুস্থতা ধরা পড়ার পরই তাঁকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। সেখানেই চলছিল তাঁর চিকিতসা। ২০১৯ সালের ফেব্রুয়ারি এবং পরে সেপ্টেম্বরে লন্ডন থেকে দেশে ফেরেন ইরফান। এরপরই মুক্তি পায় তাঁর ছবি আংরেজি মিডিয়াম। তবে আংরেজি মিডিয়াম মুক্তির পর আর স্থায়ী হল না তাঁর বলিউডের দৌড়। লকডাউনের মধ্যেই চলে গেলেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App