×

বিনোদন

ইরফানকে ভালোবেসে গ্রামের নামকরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২০, ১২:৫৬ পিএম

গ্রামে কোনো সিনেমা হল নেই বলে গ্রামবাসী ৩০ কিলোমিটার দূরে গিয়ে ইরফান খানের সিনেমা দেখতেন। এর পরেও ইরফান খানের সিনেমা দেখতেই হবে তাদের। কারণ ইরফান খান শুধু তাদের পর্দার হিরো নন। রিয়্যাল লাইফের হিরো।

ভারতের মহারাষ্ট্রের লগতপুরী নামের ওই গ্রামের বাসীন্দারা ফানকে ভালোবেসে তাদের গ্রামের নাম পরিবর্তন করে রেখে দিলেন হিরো-চি-ওয়াদি। কারণ, ইরফানের কাছে গ্রামের মানুষদের অনেক ঋণ।

লগতপুরী গ্রামের শতাধিক ছাত্রছাত্রীর পরিবারই কৃতজ্ঞ ইরফানের কাছে। বহু বহু গরিব পরিবারকে নানাভাবে উপকার করেছেন তিনি। দরিদ্র শিক্ষার্থীদের দিকে নিরবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। তার এই অবদানের কথা মাথায় রেখে নিজেদের গ্রামের নাম বদলে দিলো গ্রামবাসী। মারাঠি ভাষায় নতুন রাখা নাম হিরো-চি-ওয়াদি মানে হিরোর প্রতিবেশী।

গ্রামটির এক নেতা জানান, 'যখনই প্রয়োজন হয়েছে, ইরফান ভাই আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। স্কুলের পরিকাঠামোর উন্নতিসাধনে সাহায্য করেছন। শিক্ষার্থীদের দের বই কিনে দিয়েছেন। তিনি আমাদের অভিভাবকের মতো। তার প্রতি শ্রদ্ধা জানাতে চাই আমরা আজীবনের মতো গ্রামের নাম বদলে দিয়ে।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App