×

বিনোদন

অপূর্বর ওপর ভীষণ ক্ষুব্ধ অদিতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২০, ০৮:৪৯ পিএম

অপূর্বর ওপর ভীষণ ক্ষুব্ধ অদিতি

সপ্তম বিয়ে বার্ষিকী উদযাপনে বালী দ্বীপে

নয় বছরের সুখের সংসার ভেঙে গেছে অপূর্ব-অদিতির। তাও কয়েক মাস আগে। তবে বিচ্ছেদের কথা কেউই জানাননি। গোপন রাখা কিংবা চেপে গিয়েছিলেন তারা। তবে কী এমন ঘটনা ঘটলো যে বিচ্ছেদ ঘটলো তাদের মধ্যে? এমন প্রশ্ন এখন ভক্তদের সবার। সবাই উন্মুক্ত হয়ে আছেন অপূর্ব-নাজিয়ার সংসার ভাঙার পেছনের কারণ জানতে।

তবে বিচ্ছেদ সম্পর্কে নাজিয়ার ক্ষুব্ধ প্রতিক্রিয়া থেকে বোঝা যায়, অপূর্বর ওপর তিনি ভীষণ ক্ষুব্ধ। তিনি তাদের ডিভোর্সের কারণ জানাতে রাজি নন। বলেন, আমাদের ডিভোর্স হয়ে গেছে। এর বাইরে আমি আর কিছু বলতে চাই না। যদি কখনো মনে করি, তখন বিচ্ছেদের বিষয়ে বিস্তারিত জানাবো সবাইকে।'

গণমাধ্যমকর্মীরা যখন নাছোড়বান্দা তখন অদিতির ভাষ্য ছিল এমন, অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়েছে মানুষের এটা জানা দরকার। জানালাম। এর বেশি কিছুই বলতে চাই না। ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই থাকুক।

অপূর্ব-অদিতির দাম্পত্যজীবনে আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে। দুজনের বিচ্ছেদের পর ছেলেটি কার সঙ্গে থাকবে? এমন প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে অদিতি ক্ষোভ প্রকাশ করে বলেন, আর কিছু জানাতে চাইছি না।

সাদিয়া জাহান প্রভার সঙ্গে নাটকীয়ভাবে বিয়ে ভেঙে যাওয়ার পাঁচ মাসের মাথায় অপূর্ব বিয়ে করেছিলেন নাজিয়া হাসান অদিতিকে। ২০১১ সালের ঘটনা ছিল সেটা। তখন অদিতি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্রী। আর অপূর্ব তখন হঠাৎ প্রেমিকা প্রভার সঙ্গে সংসার ভাঙার ক্ষত বুকে নিয়ে ছটফট করছিলেন। নয় বছর সুখের সংসার করার পর কী এমন ঘটলো যে তাদের সংসার ভেঙে যাবে- বিষয়টি এখনও ধোঁয়াশায় ভরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App