×

বিনোদন

রহস্যময়ই থাকছে বিচ্ছেদের কারণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২০, ১১:২০ এএম

রহস্যময়ই থাকছে বিচ্ছেদের কারণ

অপূর্ব-অদিতি

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব আর নাজিয়া হাসান অদিতির ৯ বছরের সংসার ভেঙে গেছে। এটা ছিল অপূর্বর দ্বিতীয় বিয়ে আর অদিতির প্রথম। নয় বছরের সুখের সংসার ভেঙে যাওয়ার কারণ কী? দুজনেই তাদের বিচ্ছেদ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। অনেক মন্তব্য করেছেন। পরস্পরকে যথেষ্ট সম্মান দিয়ে কথাও বলছেন। তবে বিচ্ছেদের পেছনের কারণটা স্পষ্ট করেননি। ফেসবুকে প্রথমে বিষয়টি সামনে আনেন অদিতিই। তিনি লিখেছেন, অসংখ্য কারণে একসঙ্গে থাকছি না। বিচ্ছেদ প্রসঙ্গে অদিতি লেখেন, মোহাম্মদ জিয়াউল ফারুক অপূর্ব একজন অমায়িক বাবা, ভাই, দায়িত্বশীল পুত্র এবং একজন ভাল মানুষ। লাখো ভক্তদের কাছে তিনি অসম্ভব মেধাবী, যা তিনি নিজেই উপার্জন করেছেন। তিনি সেখানেই তার যোগ্য। তার ব্যক্তিগত জীবন দিয়ে নয়, দয়া করে তার অসাধারণ কাজগুলি দ্বারা তাকে বিচার করুন। অদিতি তাদের দাম্পত্যের বিচ্ছেদের কারণ হিসেবে লেখেন, দুর্ভাগ্যক্রমে আমরা অসংখ্য কারণে এক সঙ্গে থাকছি না। তবে আমি তার জন্য সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করছি। তিনি আমাকে আমার সেরা উপহার দিয়েছেন, যেটা আমার পুত্র আয়াশ। সেইসঙ্গে দিয়েছে পরিবারের সুন্দর সদস্যদের ভালোবাসা। এমন একটা সিদ্ধান্তের জন্য দয়া করে আমাদের কাউকে বিচার করবেন না। আপনারা আমাদের সবসময় আমাদের ভালোবেসে এসেছেন এবং সমর্থন করেছেন। আমরা আশা করি এটি আপনারা অবিরত রাখবেন। অদিতির ফেসবুকে দেয়া বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই অপূর্ব লেখেন, আমাদের যাত্রাটি ছিল দুর্দান্ত। আমরা নয় বছর একে অপরের সবকিছু ভাগ করে নিয়েছি। বিচ্ছেদটা আমাকে কিছুটা হতবাক করে দিয়েছে। যদিও আমরা নিজের জন্য চেয়েছিলাম। তবে দুঃখের বিষয় এখানেই আজ আমাদের জীবন এনে দিয়েছে। এত বছর ধরে আমরা একসঙ্গে ছিলাম, আর সেই বছরগুলোতে সে সবসময় আমার দুর্দান্ত অংশীদার এবং সত্যিকারের শুভাকাঙ্ক্ষী ছিল। আমার অনেক সাফল্যের পেছনে মূল ভূমিকা পালন করেছে। সে সত্যিই একজন আশ্চর্য ব্যক্তি, একজন আত্মবিশ্বাসী উদ্যোক্তা এবং সর্বোপরি অত্যন্ত দয়ালু এবং মানবিক ব্যক্তি। অপূর্ব তার সদ্য সাবেক স্ত্রী অদিতির প্রতি শুভ কামনা প্রকাশ করে লেখেন, আমার ক্যারিয়ারের অনেক অর্জন। তবুও আমার সর্বকালের সবচেয়ে বড় অর্জন সমসময় থাকবে- আমাদের ছেলে আয়াশ। পিতৃত্বের এই দুর্দান্ত উপহারের জন্য আমি নাজিয়াকে পর্যাপ্ত পরিমাণে ধন্যবাদ জানাতে পারবো না। কারণ আমার সন্তানের অনুকরণীয় মা হয়েছেন। এবং আমাদের ছেলের প্রতিপালনের অংশীদার হিসেবে আমাদের যাত্রা সবসময় অব্যাহত থাকবে। এরপর সহকর্মী ভক্তদের উদ্দেশে অপূর্ব লেখেন, বিয়ের মতো বিষয়টি ভয়ঙ্কর, বিয়ে ভেঙে যাওয়ায় অনেক প্রশ্ন। সবাইকে অনুরোধ করবো আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমি এবং নাজিয়া যেন কঠিন সময়গুলো পার করতে পারি। দয়া করে আমাদের তিনজনকেই আপনারা দোয়া করবেন। আপনাকে, সকলকে ধন্যবাদ এবং আল্লাহ আমাদের সকলকে মঙ্গল করুন। অপূর্ব-অদিতির বিয়ে ভাঙার আসল কারণ কারো বক্তব্যেই স্পষ্ট নয়। অদিতি অনুরোধ করেছেন, এমন একটা সিদ্ধান্তের জন্য দয়া করে আমাদের কাউকে বিচার করবেন না। আবার অপূর্ব লিখেছেন, বিয়ের মতো বিষয়টি ভয়ঙ্কর, বিয়ে ভেঙে যাওয়ায় অনেক প্রশ্ন। এই বক্তব্যেই স্পষ্ট যে, অপূর্ব বুঝতে পারছেন পেছনের কারণটা বেদনার, কষ্টের। তবে তা তারা বলতেও পারছেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App