×

বিনোদন

১১ বছরের দাম্পত্য জীবন এক নোটিশেই শেষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২০, ১০:১২ পিএম

১১ বছরের দাম্পত্য জীবন এক নোটিশেই শেষ

নওয়াজ-আলেয়া

১১ বছরের দাম্পত্য জীবন তাদের। সম্পর্কের বয়স আরও বেশি। ২০০৪ সালে প্রেম, ০৯ এ বিয়ে। এতগুলো বছরে সাফল্যের সিঁড়ি বেয়ে অনেকটা উপরে উঠে গেছেন নওয়াজ। কিন্তু আলিয়ার সঙ্গে সম্পর্কটা উপেক্ষিত থেকে গেছে। ২০০৯ সালে বিয়ের পর অঞ্জলি নাম পালটে আলেয়া রাখেন। কিন্তু সে সম্পর্ক এক ডিভোর্স নোটিশেই শেষ হতে চলেছে।

গত ৭ মে মেইল ও হোয়াটস অ্যাপে এ নোটিশ পাঠিয়েছে আলেয়ার আইনজীবী।

একটি জাতীয় সংবাদ সংস্থাকে আলেয়া জানিয়েছেন, বিয়ের একবছর পর, ২০১০ সাল থেকেই আমার আর নওয়াজের মধ্যে সমস্যা শুরু হয়।

তিনি বলেন, এতদিন আমি সব সামলে নিচ্ছিলাম। তবে এখন সবকিছু হাতের বাইরে চলে গেছে। ডিভোর্সের পাশাপাশি নিজের পুরনো নাম ফিরে পাওয়ার আইনি প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন আলেয়া।

আলেয়াই অবশ্য নওয়াজের প্রথম স্ত্রী নন। এর আগে শাহিবা নামে এক মহিলার সঙ্গে বিয়ে হয়েছিল নওয়াজের। মায়ের ইচ্ছাতেই শাহিবাকে বিয়ে করেন তিনি। কিন্তু সেই বিয়ে ৬ মাসও টেকেনি। এবার আলেয়ার শেষপথে নওয়াজের দাম্পত্য জীবন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App