×

বিনোদন

ফিরে আসতে চাই: সানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২০, ০২:০৪ পিএম

ফিরে আসতে চাই: সানি

সানি লিওন/ফাইল ছবি

কড়া লকডাউনের মাঝেই লস এঞ্জেলেস চলে গিয়েছিলেন সানি লিওন। বলেছিলেন, ভারতের তুলনায় আমেরিকাকেই বেশি নিরাপদ মনে করছেন তিনি। তবে সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যমকে সানি জানান, তিনি সেসময় মোটেই মুম্বাই ছেড়ে যেতে চাননি। খানিকটা বাধ্য হয়েই তাকে তখন লস এঞ্জেলেসে যেতে হয়েছিল। তাই এখন ফিরে আসতে চান তিনি মুম্বাইতে। সানি বলেন, “বিশ্বাস করুন আমার মুম্বাই ছেড়ে যেতেই সত্যিই খুব খারাপ লাগছিল। আমি মুম্বাই ছেড়ে যেতে চাইনি। তাই জন্যই এখানে আসার সিদ্ধান্ত নিতে অনেকটা সময় লেগেছিল। কিন্তু আমাদের তখন ড্যানিয়েলের মা ও তার পরিবারের কাছে থাকা প্রয়োজন ছিল। সকলের মতোই ওরাও এই দুর্দিনে নিজের কাছের মানুষদের সঙ্গে থাকতে চাইছিলেন।’ প্রসঙ্গত মে মাসের প্রথম দিকে সপরিবারে লসএঞ্জেলস পাড়ি দিয়েছিলেন সানি। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হচ্ছে সেখানে কেন সানি গেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল তার ভক্ত মহলে। অভিনেত্রী ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন যে, লস এঞ্জেলেসের বাড়িতে পৌঁছেছেন কারণ তারা মনে করছেন সেখানেই সন্তানরা সবথেকে বেশি সুরক্ষিত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App