×

বিনোদন

শিল্পা শেঠীর জন্মদিন আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২০, ১১:০৬ এএম

ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল শিল্পা শেঠীর জন্মদিন দিন আজ। শাহরুখ খানের বিপরীতে ১৯৯৩ সালে ‘বাজিগর’ চলচ্চিত্রে অভিনয়, এরপর আর পিছু হটতে হয়নি শিল্পাকে। খুব সহজেই বলিউডে নিজের জায়গা পোক্ত করে নেন।

১৯৭৫ সালের এই দিনে শিল্পা শেঠী জন্মগ্রহণ করেন। ২০০৯ সালে বিয়ে করেন শিল্পপতি রাজ কুন্দরকে। এই পর্যন্ত তিনি প্রায় ৪০টি বলিউড, তামিল, তেলেগু এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন। শিল্পা প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন ১৯৯৪ সালের আগ ছবিতে।

ধাড়কান (২০০০) এবং রিস্তে (২০০২) চলচ্চিত্রে অসাধারণ অভিনয় নৌপুন্য প্রদর্শন করেন শিল্পা। ১৯৯৯ সালে পরদেশি বাবু সিনেমার জন্য সেরা পার্শ অভিনেত্রী হিসেবে ‘বলিউড মুভি অ্যাওয়ার্ড’ পান। লাইফ ইন এ মেট্রো সিনেমায় অভিনয়ের জন্য জি সিনে পুরস্কার লাভ করেন।

শিল্পাকে সর্বশেষ দেখা গেছে ২০০৭ সালে, ‘আপনে’ ছবিতে। সিনেমায় দেখা না গেলেও বিভিন্ন অনুষ্ঠান কিংবা শোতে দেখা মিলছে প্রতিনিয়তই। প্রায় ১৩ বছর পর সিনেমায় কাজ করতে চলেছেন তিনি।

সিনেমার নাম ‘হাঙ্গামা ২’। ছবিটি পরিচালনা করছেন প্রিয়দর্শনা। জানুয়ারিতেই ছবিটির শুটিং শুরু হয়েছে। ছবিটিতে শিল্পা শেঠি ছাড়াও আরও অভিনয় করছেন পরেশ রাওয়াল, মিজান, প্রণিতা প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App