×

বিনোদন

লন্ডনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফেরদৌস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৭, ০১:১৩ পিএম

জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। বাংলাদেশ-ভারতের বিভিন্ন চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন। দু’দেশেই জনপ্রিয় মুখ তিনি। এবার বাংলাদেশের চলচ্চিত্রকে উপস্থাপনা করতে করবাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছেন ফেরদৌস। করবাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল প্রতি বছর একটি দেশকে উপস্থাপনা করে থাকে। এবার বাংলাদেশকে উপস্থাপনা করছেন আয়োজকরা। আর বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এতে উপস্থিত থাকবেন চিত্রনায়ক ফেরদৌস। আগামী ১৫ অক্টোবর লন্ডনে এর মূল আসর বসবে। এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘‘প্রত্যেক বছর করবাই ইন্টারন্যাশন্যাল ফিল্ম ফেস্টিভ্যাল একটি দেশকে প্রেজেন্ট করে থাকে। এবার বাংলাদেশকে নির্বাচিত করা হয়েছে। সেখানে ‘বৃহন্নলা’ সিনেমাটি দেখানো হবে। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আমাকে নেয়া হচ্ছে।’’ তিনি আরো বলেন, ‘এটা আমার কাছে খুবই আনন্দের। খুবই সন্মানিত বোধ করছি। দেশকে উপস্থাপন করতে যাব এটা অবশ্যই ভালো লাগার বিষয়। তবে টেনশনও হচ্ছে কারণ আমি একা যাচ্ছি। একা যাচ্ছি বলেই দায়িত্বটা আমার একার কাঁধে।’ চিত্রনায়ক ফেরদৌস বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনিবার্হী পরিষদের সদস্য। বর্তমানে বেশ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App