×

বিনোদন

কী আছে ‘বুমেরাং’ ও ‘আগস্ট ১৪’ সিরিজে?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২০, ০৫:৪৯ পিএম

কী আছে ‘বুমেরাং’ ও ‘আগস্ট ১৪’ সিরিজে?

আগস্ট ১৪ ও বুমেরাং সিরিজের ছবি

কী আছে ‘বুমেরাং’ ও ‘আগস্ট ১৪’ সিরিজে?
কী আছে ‘বুমেরাং’ ও ‘আগস্ট ১৪’ সিরিজে?
কী আছে ‘বুমেরাং’ ও ‘আগস্ট ১৪’ সিরিজে?

আগস্ট

কী আছে ‘বুমেরাং’ ও ‘আগস্ট ১৪’ সিরিজে?

বুমেরাং

সোশ্যাল মিডিয়ায় বিতর্ক উসকে দেয়া ওয়েব সিরিজগুলোর মধ্যে সিনিয়র চিত্রনির্মাতা ওয়াহিদ তারিকের ‘বুমেরাং’ আর শিহাব শাহীনের ‘আগস্ট ১৪’ নিয়ে অভিযোগের পাল্লাটা বেশিই ভারী। এ দুটি সিরিজের বিরুদ্ধে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। অনলাইন প্লাটফর্ম থেকে আপত্তিকর দৃশ্যগুলো সরিয়ে ফেলার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটামও দিয়েছেন। এরপর থেকেই সিরিজ দুটি নিয়ে কৌতুহল বেড়েছে নেটিজেনদের।

গত ঈদে মুক্তি পাওয়া সিনিয়র নির্মাতা ওয়াহিদ তারেকের ওয়েব সিরিজ ‘বুমেরাং’ মূলত ‘বিয়ে বহির্ভুত’ যৌনতার গল্প নিয়ে নির্মিত। শুরুতেই ছোট পর্দায় নাটক দেখে অভ্যস্ত দর্শকরা চমকে যাবেন। হিল্লোল আর অর্ষার শয্যা দৃশ্য দেখে চোখ কপালে গিয়ে ঠেকতে পারে। সিরিজটিতে বেশ কয়েকটি চুম্বন আর যৌন বা শয্যা দৃশ্য রয়েছে। মূলত সেই দৃশ্যগুলোর স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই বিতর্ক তুঙ্গে উঠেছে।

[caption id="attachment_226570" align="aligncenter" width="800"] বুমেরাং[/caption]

সোশ্যাল মিডিয়ার অনেকের মন্তব্য, এসব গল্প কিংবা দৃশ্য আমাদের সামাজিক মূল্যবোধের সঙ্গে বেমানান। তরুণপ্রজন্ম এতে আরো বখে যেতে পারে। যদিও অনেকে বলছেন, নেটফ্লিক্স কিংবা হৈচৈ সিরিজ দেখে দেখে অভ্যস্ত অনেকেই। তাই এসব সিরিজ নিয়ে তাদের মাথা ব্যথা নেই। সিরিজে মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় ও অতি পরিচিত অভিনয়শিল্পী মৌটুসী বিশ্বাস, শ্যামল মওলা, ইমিসহ অনেকে।

তবে মৌটুসী বিশ্বাস বলেছেন, এটি নাটক নয়, ওয়েব সিরিজ। নির্দিষ্ট প্লাটফর্মে সাবস্ক্রাইবেশন ফি দিয়ে দেখার কথা ছিল। ইউটিউবের মতো ওপেন প্লাটফর্মে প্রকাশিত হওয়ার কথা ছিল না। তিনি আরো বলেন, এটা ১৮+সিরিজ। প্রাপ্তবয়স্করা এ ধরনের কাজ নিয়মিতই দেখছে।

নির্মাতা ওয়াহিদ তারেক তার মতামত দিতে দিয়ে বলেছেন, আমরা গল্পের বাইরে কিছুই দেখাইনি। যে যেভাবে দেখবেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি গল্পের বাইরে গিয়ে কোনো অশ্লীলতা দেখাইনি।

[caption id="attachment_226370" align="aligncenter" width="700"] বুমেরাং[/caption]

অপরদিকে, ঐশী নামের বখে যাওয়া মেয়ের হাতে ২০১৩ সালের ১৪ আগস্ট পুলিশ কর্মকর্তা বাবা আর মা খুন হওয়ার ঘটনা সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। ঐশীর মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে তখন থেকেই অনেক আলোচনা ও বিশ্লেষণ হয়েছে। জনপ্রিয় নির্মাতা ও পরিচালক শিহাব শাহীন সেই ঘটনা অবলম্বন করেই নির্মাণ করেছেন ক্রাইম থ্রিলার ‘আগস্ট ১৪ ওয়েব’ সিরিজটি। গেল ২৭ মে অনলাইনে মুক্তি পায় সিরিজটি।

[caption id="attachment_226566" align="alignnone" width="1034"] আগস্ট ১৪[/caption]

সিরিজের শুরুতে কাহিনির পেক্ষাপট বর্ণনা করা হয়েছে। মানুষের মনস্তাস্তিক বিষয়ের বিশ্লেষণও প্রাসঙ্গিকভাবে করা হয়। সেই সঙ্গে সিরিজটি যে ১৮ বছরের কম বয়সী দর্শকের জন্য নয় সেটাও বলা হয়েছে।

সিরিজের তুশি চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা। বাসায় তুশির একা পর্নোছবি দেখার মুহূর্ত, বন্ধুদের সঙ্গে শারীরিক সম্পর্কসহ নানা আপত্তিকজনক দৃশ্যও রয়েছে এতে। রয়েছে কিছু অশ্লীল শব্দ বা গালির প্রয়োগ। আর এমন চরিত্রে একেবারেই সাবলীল দেখা গেছে তাসনুভাকে। যা কখনও ভাবতেই পারেননি সাধারণ দর্শক। এতে আরো অভিনয় করেছেন মূলধারার জনপ্রিয় অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, মনিরা মিঠুসহ অনেকে।

[caption id="attachment_226568" align="aligncenter" width="792"] আগস্ট ১৪[/caption]

তাসনুভা বলেছেন, গল্পের বাইরে সিরিজটিতে কিছু ছিল না। ভাষার ব্যবহার বা অন্য যাই বলি, সেগুলো চরিত্রের জন্য করতে হয়েছে। এখানে কেউ নেগেটিভ কিছু বললে বলতেই পারেন। তাতে কিছু যায় আসে না। যারা নিন্দা করার তা করবেই। যেকোনো কারণেই তারা নিন্দা করবে।

তবে নির্মাতা শিহাব শাহীন বলেছেন, দর্শকদের প্রলুব্ধ করার জন্য কোনো স্কিন শো করিনি। সিরিজটিতে চরিত্রের প্রয়োজনেই গালি দেয়ার বিষয়টা এসেছে। তবে গালি কিন্তু একটা চরিত্রই দেয়। সেটা তুশি চরিত্র। সাইকোলজিক্যালি সে অস্থির। ভিন্ন পরিবেশ মিশে তার ভাষা বদলে গেছে।

[caption id="attachment_226569" align="aligncenter" width="1034"] আগস্ট ১৪[/caption]

এদিকে, অনলাইন প্লাটফর্মে প্রকাশ হওয়া ‘বুমেরাং’ ও ‘আগস্ট ১৪’ ওয়েব সিরিজ থেকে অশ্লীল দৃশ্য অপসারণ করতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ। গত ১৪ জুন তিনি তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পরিচালক, আইজিপি, সিআইডির উপ-মহাপরিদর্শক বরাবর ইমেইলে চিঠিটি পাঠান। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে অনলাইন প্লাটফর্ম থেকে অশ্লীল দৃশ্য সরিয়ে ফেলতে বলা হয়েছে। তবে এখন অবধি সেসব দৃশ্য সরানোর কোনো তথ্য পাওয়া যায়নি।

ওয়েব সিরিজ নিয়ে আরো পড়ুন-

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App