×

বিনোদন

এবার শাকিবের বিরুদ্ধে দিলরুবা খানের জিডি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২০, ০৬:৫৭ পিএম

এবার শাকিবের বিরুদ্ধে দিলরুবা খানের জিডি

শাকিব ও দিলরুবা খান

অনুমতি ছাড়া গান ব্যবহার করার অভিযোগে চিত্রনায়ক ও প্রযোজক শাকিব খানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করলেন সংগীতশিল্পী দিলরুবা খান। মঙ্গলবার (৩০ জুন) বিকালে নগরীর গুলশান থানায় জিডি করেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।

নব্বই দশকের শ্রোতাপ্রিয় গান ‘পাগল মন’। গানটির গীতিকার কায়সার আহমেদ, সুরকার আশরাফ উদাস। এতে কণ্ঠ দেন দিলরুবা খান। তিনজনের পক্ষে জিডি করেন এই শিল্পী।

জিডিতে বলা হয়েছে, তাদের অনুমতি ছাড়া গানটি রিমেক করে চিত্রনায়ক ও প্রযোজক শাকিব খান তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে ‘পাসওয়ার্ড’ চলচ্চিত্রে ব্যবহার করেছেন। পরে তা ইউটিউব চ্যানেলেও প্রকাশ করেন।

এর আগে অনুমতি ছাড়া গান ব্যবহার করার কারণে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করেন সংগীতশিল্পী দিলরুবা খান।

মালেক আফসারি পরিচালিত ‘পাসওয়ার্ড’ সিনেমায় ব্যবহৃত এই গানে কণ্ঠ দেন অশোক সিং। এতে ঠোঁট মেলান শাকিব খান ও বুবলী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কক্সবাজারে সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে ডাকাতি

কক্সবাজারে সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে ডাকাতি ৫০-৬০ যানবাহনে লুটপাট

ইশরাকের পদত্যাগের পর মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিয়ে স্ত্রীর পোস্ট

ইশরাকের পদত্যাগের পর মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিয়ে স্ত্রীর পোস্ট

পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি

পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি

চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি

চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App