×

বিনোদন

একক নাট্যোৎসব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০১৮, ০১:২৬ পিএম

একক নাট্যোৎসব
দেশের প্রথম সারির নাটকের দল মণিপুরি থিয়েটার। মৌলভীবাজার জেলার কমলগঞ্জের ঘোড়ামারা গ্রামের নটমণ্ডপে এ দলটি তিন দিনব্যাপী আয়োজন করেছে একক-অভিনয় উৎসবের। ‘অদ্বিতীয়া নাটরঙ্গ’ নামে এই নাট্যোৎসবটি শুরু হবে ১০ জানুয়ারি। পর্দা নামবে ১২ জানুয়ারি। ১০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এর উদ্বোধন করা হবে। এরপর  সন্ধ্যা ৭টায় ঢাকা থিয়েটার পরিবেশন করবে রোজী সিদ্দিকীর একক অভিনয়ে নাটক ‘পঞ্চনারী আখ্যান’। নাটকটির রচয়িতা হারুন রশীদ, নির্দেশনা শহীদুজ্জামান সেলিম। ১১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মণিপুরি থিয়েটার জ্যোতি সিনহার একক অভিনয়ে পরিবেশন করবে নাটক ‘কহে বীরাঙ্গনা’। মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। একই দিন সন্ধ্যা ৭টা ৪৫মিনিটে ঢাকার পদাতিক নাট্য সংসদ পরিবেশন করবে শামছি আরা সায়েকার একক অভিনয়ে নাটক ‘গহনযাত্রা’। রুবাইয়াৎ আহমেদের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। ১২ জানুয়ারি শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটে মুক্তমঞ্চে পদাবলী কীর্তন পরিবেশন করবে ভারত-বাংলাদেশের জনপ্রিয় পদাবলী কীর্তনীয়া ব্রজরানী সিনহা। সন্ধ্যা ৬ টায় নটমণ্ডপে ধ্রুপদী অ্যাকটিং স্পেস সামিউন জাহান দোলার একক অভিনয়ে পরিবেশন করবে নাটক ‘নভেরা’। হাসনাত আব্দুল হাইয়ের উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছেন দোলা এবং নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ রাজীব। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে উৎসবের সর্বশেষ পরিবেশনা সাধনা প্রযোজিত নাজনীন হাসান চুমকী অভিনীত নাটক ‘সীতার অগ্নিপরীক্ষা’। সাইমন জাকারিয়ার রচনায় নাটকটির নির্দেশনায় রয়েছেন চুমকী। প্রতিদিন দুই নাটকের মধ্যবর্তী সময়ে ধানক্ষেতের মাঝে অস্থায়ীভাবে তৈরি করা ভিন্নধর্মী মঞ্চে বসবে গানের আসর। সমাপনী দিন নাট্য পরিবেশনার পর থাকবে নাট্যকর্মীদের অংশগ্রহণে আনন্দ আয়োজন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App