×

বিনোদন

শুটিংস্পটে ফিরছেন মেহজাবিন, তবে...

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২০, ১২:২৯ পিএম

শুটিংস্পটে ফিরছেন মেহজাবিন, তবে...
শুটিংস্পটে ফিরছেন মেহজাবিন, তবে...

মেহজাবিন

শুটিংস্পটে ফিরছেন মেহজাবিন, তবে...

মেহজাবিন

শুটিংস্পটে ফিরছেন মেহজাবিন, তবে...

মেহজাবিন

তিন মাসেরও বেশি সময় পর অভিনয়ে ফিরছেন মেহজাবিন চৌধুরী। চলমান করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে অভিনয় থেকে দূরে ছিলেন। দর্শকদের নতুন নাটক উপহার আর নির্মাতাদের আগ্রহেই বিরতি থেকে অভিনয়ে ফিরছেন। মিজানুর রহমান আরিয়ানের একটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে আগামী দু’তিন দিনের মধ্যেই নতুন করে কাজে ফিরছেন বলে নিশ্চিত করেছেন মেহজাবিন। কিন্তু এই একটি নাটকের কাজ শেষ করে মেহজাবিন একটু সময় নেবেন। মেহজাবিন বলেন, আপাতত মিজানুর রহমান আরিয়ান ভাইকেই একটি নাটকের কাজের জন্য সময় দিয়েছি। অনেকেই করোনার এই ভয়াবহ সময়টাতে স্বাস্থ্যবিধি মেনে কাজ করছেন। আমিও স্বাস্থ্যবিধি মেনেই নাটকের কাজ করবো। [caption id="attachment_229907" align="alignnone" width="800"] মেহজাবিন[/caption] মেহজাবিন বলেন, একটি নাটক করার পর যদি বুঝতে পারি যে স্বাস্থ্যবিধি ভালোভাবে মেনেই কাজ করা হচ্ছে, তাহলে হয়তো পরবর্তীতে অন্য পরিচালকদের সিডিউল দেয়া যেতে পারে। মূলকথা, একটি কাজ করে আমি একটু বুঝে নিতে চাই যে করোনা’র এই ভয়াবহ সময়টাতে আদৌ কাজে নিয়মিত হওয়া যাবে কি না। যদি সবকিছু ঠিকঠাক মতো হয় এবং আমার ভেতরে কাজ করা নিয়ে কোনো রকম শঙ্কা কাজ না করে তাহলেই কাজে নিয়মিত হবো। [caption id="attachment_229909" align="aligncenter" width="720"] মেহজাবিন[/caption] সর্বশেষ গেল ১৮ মার্চ মিজানুর রহমান আরিয়ানের নির্দেশনায় ‘কেমন আছেন ফ্রিল্যান্সার নাদিয়া’ নাটকে অভিনয় করেছিলেন মেহজাবিন চৌধুরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App