×

বিনোদন

ঈদের নাটক ‘প্রেমের জন্য পৃথিবী’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ০৬:১৮ পিএম

ঈদের নাটক ‘প্রেমের জন্য পৃথিবী’
মৌসুমি হামিদের বস কল্যাণ কোরাইয়া। পাশাপাশি কল্যাণ তাকে খুব পছন্দও করে। হঠাৎ তাদের অফিসের এক কর্মচারী অসুস্থ হয়ে পড়ে। জরুরি ও-নেগেটিভ রক্তের প্রয়োজন। দায়িত্ব পড়ে মৌসুমি হামিদের উপর। সে রক্ত খুঁজতে বের হলে রাস্তায় ধাক্কা লাগে নজরুল রাজের সঙ্গে। রাজের হাতে থাকা চাকুরির ইন্টারভিউ ফাইলটি পড়ে যায়। মৌসুমির নজর যায় ফাইলটির দিকে। সে দেখতে পায় রাজের রক্তের গ্রুপ ও-নেগেটিভ! এরপরই ঘটতে থাকে নানা ঘটনা। এমন একটি গল্প নিয়েই এগিয়েছে ‘প্রেমের জন্য পৃথিবী’ শিরোনামের একটি ঈদের নাটকের দৃশ্যপট। সেজান নূরের রচনায় নাটকটি নির্মাণ করেছেন বিইউ শুভ। যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমি হামিদ, কল্যাণ কোরাইয়া ও নজরুল রাজ। এছাড়াও আছেন হাবিবা মুন, শিলা প্রমুখ। নাটকটি প্রসঙ্গে নির্মাতা বিইউ শুভ বলেন, কোরবানির ঈদে আমার বেশ কয়েকটি নাটক প্রচার হবে। যার মধ্যে একটি প্রেমের জন্য পৃথিবী। করোনার এই সময়ে আমরা চেষ্টা করেছি খুব ছোট টিম নিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার। আর সবার সহযোগিতায় ঈদের জন্য সুন্দর একটি নাটক নির্মাণ করলাম। আশা করছি দর্শকদের ভালো লাগবে। জানা গেছে, আসছে ঈদে নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App