×

বিনোদন

বিজ্ঞাপনে প্রথম শাহেদ-দীপা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০৩:৩৩ পিএম

বিজ্ঞাপনে প্রথম শাহেদ-দীপা
প্রথম বারের মতো বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছেন শাহেদ আলী ও দীপা খন্দকার। একটি বহুজাতিক প্রতিষ্ঠান’র (বুসন্ধরা) তেলের বিজ্ঞাপনে তারা দু’জন মডেল হয়ে কাজ করেছেন। এরইমধ্যে বিজ্ঞাপনটির শুটিং-এর কাজ সম্পন্ন হয়েছে। যদিওবা করোনা’র কারণে বেশ খানিকটা সময় বিরতির পর নিজের কাজের ছন্দে ফিরেছেন শাহেদ আলী বেশ আগেই। কিন্তু দীপা খন্দকার কাজে ফিরেছেন বসুন্ধরা’র এই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার মধ্যদিয়ে। বিজ্ঞাপনটি আগামী ঈদেই প্রচারে আসবে বলে জানা যায় নির্মাতাসূত্রে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন মেধাবী বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। দীর্ঘ দশ বছর পর অমিতাভ রেজার নির্দেশনায় কাজ করা প্রসঙ্গে শাহেদ আলী বলেন,‘ বিজ্ঞাপনে প্রথম আমার কাজ করা অমিতাভ রেজার নির্দেশনাতেই। রবি’ সিরিজের তিনটি বিজ্ঞাপনে সেইসময় কাজ করেছিলাম। দীপার সঙ্গে একই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করাটাও ছিলো অনেক ভালোলাগার। এই বিজ্ঞাপনে সহশিল্পী হিসেবে শ্রদ্ধেয় দিলারা আন্টির সঙ্গেও অনেকদিন পর কাজ করে ভালোলেগেছে।’ দীপা খন্দকার বলেন,‘ সত্যি বলতে কী করোনার কারণেতো কাজেই ফেরা হচ্ছিলোনা আমার। বেশ ভয়ে ছিলাম আমি। কিন্তু পরবর্তীতে ভেবে দেখলাম ধীরে ধীরেতো কাজ শুরু করতেই হবে। তবে অমিতাভের কারণেই এই বিজ্ঞাপনের মধ্যদিয়ে কাজে ফেরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App