×

বিনোদন

বাহুবলীর নায়িকা তামান্নার ঘরে করোনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২০, ১০:২৭ এএম

করোনার হানা এবার 'বাহুবলী' নায়িকা তামান্না ভাটিয়ার পরিবারে। বুধবার ইনস্টাগ্রাম পোস্টে বাবা-মা'র কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন তামান্না। তবে নায়িকা এবং তার স্টাফদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

তামান্না লেখেন, এই সপ্তাহে আমার বাবা-মায়ের মধ্যে করোনার উপসর্গ ছিল। সেই কারণে সতর্কতা স্বরূপ বাড়ির সকলে করোনা পরীক্ষা করাই। রেজাল্ট এসে গিয়েছে। দুর্ভাগ্যবশত আমার বাবা-মা’র রিপোর্ট পজিটিভ। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে এবং আমরা সকল রকম ব্যবস্থা গ্রহণ করছি। করোনা সংক্রান্ত সব নির্দেশিকা মানা হচ্ছে।

[caption id="attachment_162841" align="alignnone" width="800"] তামান্না ভাটিয়া। ফাইল ছবি।[/caption]

তামান্না আরও জানান, তার এবং বাড়ির সমস্ত স্টাফদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি তার বাবা-মার দ্রুত আরোগ্যের জন্য অনুরাগীদের প্রার্থনা করতে বলেছেন এবং আশ্বস্ত করেছেন চিন্তার কোনো কারণ নেই।

[caption id="attachment_122758" align="alignnone" width="700"] তামান্না ভাটিয়া। ফাইল ছবি।[/caption]

এর আগে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন পরিবারে করোনা হানা দিয়েছিল। অমিতাভ, অভিষেক, ঐশ্বর্য, আরাধ্যা করোনায় আক্রান্ত হয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App