×

বিনোদন

না ফেরার দেশে টম উইকিনসন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ০১:৪৫ পিএম

না ফেরার দেশে টম উইকিনসন

না ফেরার দেশে চলে গেলেন বৃটিশ অভিনেতা টম উইকিনসন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫। শনিবার (৩০ ডিসেম্বর) টম উইলকিনসনের মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি দেয় অভিনেতার এজেন্ট।

উইলকিনসন নিজ বাড়িতেই হঠাৎ মারা যান বলে জানানো হয়েছে। খবর গার্ডিয়ানের।

৬টি বাফটা মনোনয়ন এবং ২টি অস্কার মনোনয়নও পেয়েছেন টম। দ্য ফুল মন্টি, শেক্সপিয়ার ইন লাভ এবং দ্য বেস্ট এক্সোটিক ম্যারিগোল্ড হোটেলের মতো চলচ্চিত্রের জন্য ব্যাপক পরিচিত ছিলেন তিনি।

২০০৮ সালে মিনি-সিরিজ জন অ্যাডামস-এ মার্কিন রাজনৈতিক ব্যক্তিত্ব বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের চরিত্রে অভিনয়ের পরে এমি এবং দ্য কেনেডিতে জন এফ. কেনেডির বাবা জো কেনেডির চরিত্রটির জন্য একটি এমি মনোনয়ন পান উইলকিনসন। এছাড়া অভিনয় করেছেন ব্যাটম্যান বিগিনিং সিনেমায়।

প্রসঙ্গত, ২০১৪ সালের সেলমাতে প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসনের ভূমিকায় অভিনয় করেন এবং দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল এবং গার্ল উইথ অ্যা পার্ল ইয়ারিংয়ের মতো ক্লাসিক কাল্ট চলচিত্রেও অভিনয় করেছেন এই অভিনেতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App