×

বিনোদন

‘ওরা ৭ জন’ আসছে ৬৪ জেলায়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ০৯:০৩ পিএম

‘ওরা ৭ জন’ আসছে ৬৪ জেলায়

‘ওরা ৭ জন’ সিনেমার একটি দৃশ্য

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার মিলনায়তনে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘ওরা ৭ জন’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। এরপর আগামী শুক্রবার (৫ জানুয়ারি) বিকেল ৪ টায় ঢাকা বাদে দেশের ৬৩ জেলায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে চলচ্চিত্রটি দেখা যাবে। দেশের ১৭টি চলচ্চিত্র নিয়ে গত বছরের ২৯ ডিসেম্বর থেকে আগামী ৫ জানুয়ারি ২০২৪ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘গণজাগরণে চলচ্চিত্র উৎসব’টি অনুষ্ঠিত হচ্ছে।

এ প্রসঙ্গে চলচ্চিত্রটির পরিচালক খিজির হায়াত খান বলেন, ঢাকাসহ ৬৪ জেলায় বড় পর্দায় দেখার সুযোগ করে দেয়ার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ। যখন বাংলাদেশের চলচ্চিত্র শিল্প একটি সুষ্ঠু এবং স্বচ্ছ ডিস্ট্রিবিউশন সিস্টেমের অভাবে ধুকে ধুকে মরছে তখন এ ধরণের বিকল্প উদ্ধোগ জন সাধারণকে কে ভালো সিনেমা দেখার একটা বিশেষ সুযোগ করে দিচ্ছে। যারা সিনেমা হল এ সিনেমাটি দেখতে পারেননি তাদের এই সুযোগ গ্রহণ করতে অনুরোধ করছি। অর্জনে, গর্জনে, বিজয়ে দেখা হবে আগামীকাল ও পরশু।

গতবছর  ৩ মার্চ ‘ওরা ৭ জন’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সাতজন মুক্তিযোদ্ধার যুদ্ধের ময়দানের বীরত্বগাথা এবং একটি আত্মঘাতী রেসকিউ মিশন অবলম্বন করে চলচ্চিত্রটির গল্প আবর্তিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের গল্প নিয়ে যে অল্প কয়টি চলচ্চিত্র নির্মিত হয়েছে এটি তার মধ্যে অন্যতম। স্বাধীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’ থেকে ‘ওরা ৭ জন’ চলচ্চিত্রটি অনুপ্রাণিত।

প্রসঙ্গত, ‘ওরা ৭ জন’ চলচ্চিত্রটি কে. এইচ. কে. প্রডাকশনস-এর ব্যানরে নির্মিত হয়েছে। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, শিবা শানু, জয় রাজ্, জাকিয়া বারি মম, নাজিয়া হক অর্ষা, সাইফ খান, ইমতিয়াজ বর্ষণ, শাহরিয়ার ফেরদৌস সজিব, নাফিস আহমেদ, খালিদ মাহবুব তুর্য, আজম খান, তাসনিম তাশফী এবং খিজির হায়াত খান সহ আরও অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App