×

বিনোদন

হিন্দিতে অপূর্ব-তিশার টেলিছবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ০১:২৪ পিএম

হিন্দিতে অপূর্ব-তিশার টেলিছবি

জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিন তিশা

পার্শ্ববর্তী দেশ ভারতের সিরিয়াল সিনেমা বাংলাদেশে জনপ্রিয়। এদেশের নাটক, টেলিছবিরও বেশ কদর রয়েছে প্রতিবেশী দেশটিতে। নতুন খবর হলো, এবার দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী জিয়াউল ফারুখ অপূর্ব ও তানজিন তিশার টেলিছবি এলো হিন্দি ভাষায়। 

অপূর্ব-তিশা অভিনীত ছয় বছর আগের একটি টেলিছবির হিন্দি সংস্করণ প্রকাশ করা হয়েছে। ‘প্রেমছবি’ নামক এ টেলিছবিটি গত ২ জানুয়ারি  যুক্তরাজ্যভিত্তিক জাফরীন স্টুডিও নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। সঙ্গে রাখা হয়েছে ইংরেজি সাবটাইটেল।

২০১৮ সালে টেলিছবিটি নির্মাণ করেছিলেন নির্মাতা রুবেল হাসান। সংবাদমাধ্যমকে তিনি বলেন, এটা আসলে অনেক আগের বানানো কাজ। যা বাংলাতেই কোটি ভিউ পার করেছে বহু আগে। সেটি এখন হিন্দি ভাষায় প্রকাশ হলো। এটা ভালো উদ্যোগ। এর মাধ্যমে আমরা হিন্দি ভাষার দর্শকদের পাবো বলে আশা করছি। তবে পুরনো কাজের চেয়ে এমন উদ্যোগ নতুন কাজ নিয়ে হলে আমি মনে করি আরও ইফেকটিভ হবে।

বাংলা ‘প্রেমছবি’র ছবির হিন্দি সংস্করণের উদ্যোক্তা জাফরীন সাদিয়া। টেলিছবিটির প্রযোজক ও নাট্যকারও তিনি। বিষয়টি নিয়ে জাফরীন বলেন, অনেক দিন ধরেই আমার মনে একটা প্রশ্ন ছিলো, ইংরেজি, টার্কিশ বা ইরানি ভাষার কাজ যদি বাংলায় ডাবিং করে তুমুল জনপ্রিয়তা পায়, তাহলে বাংলা নাটক কেন সেসব দেশে জনপ্রিয় হবে না। মূলত সেই প্রশ্নের উত্তর খোঁজার লক্ষ্যেই আমার এই উদ্যোগ।

তিনি আরও বলেন, আমি চাই আমাদের ভালো নাটকগুলো অন্তত নন বেঙ্গলি দর্শকরা দেখুক।মূলত হিন্দি ও উর্দু ভাষার দর্শকদের কাছে পৌঁছাতে চাই। এর মাধ্যমে আমাদের গল্প, নির্মাণশৈলী, শিল্পীদের পরিচিতি ছড়াবে বিশ্বজুড়ে। তারই প্রথম উদ্যোগ ‘প্রেমছবি’। এভাবে আমি আরও বেশ ক’টি প্রজেক্ট হিন্দি ভাষায় ডাবিং করার প্রক্রিয়ায় আছি।

প্রসঙ্গত, ‘প্রেমছবি’র মূল ডাবিং হয়েছে ভারত ও লন্ডনের দুটি পেশাদার স্টুডিওতে। প্রকাশের পর ভালো সাড়া পাচ্ছেন বলে জানান জাফরীন সাদিয়া। তবে তিনি মনে করছেন টেলিছবিটি ছড়িয়ে পড়তে কিছুটা সময় লাগবে। সেইসঙ্গে  জানান, শিগগিরই আরও দুটি নাটকের হিন্দি সংস্করণ ইউটিউবে প্রকাশ করবেন তিনি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে সতর্কতা

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে সতর্কতা

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App