×

বিনোদন

ফ্রান্সের উৎসবে বিচারক বাংলাদেশের ফারুকী

Icon

কুদরত উল্লাহ

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪, ০৩:৫৬ পিএম

ফ্রান্সের উৎসবে বিচারক বাংলাদেশের ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকী

বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা অংশ নিয়ে বহু পুরস্কার জিতেছে। এছাড়া একাধিক উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেছেন দেশের গুণী এই নির্মাতা।

এবার তিনি বিচারক হলেন ফ্রান্সের ‘ভেসুল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব এশিয়ান সিনেমা’য়। এশিয়ার চলচ্চিত্রকে ঘিরেই হয়ে থাকে এই উৎসব।

আগামী ৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ভেসুল উৎসবের ৩০তম আসর। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এই উৎসবে বাংলাদেশি নির্মাতা হিসেবে  আন্তর্জাতিক বিভাগের চলচ্চিত্র দেখে বিচার-বিশ্লেষণ করবেন তিনি।

এই জুরি বোর্ডের সভাপতি হিসেবে আছেন ইরানি নির্মাতা মোহসেন মখমলবাফ। এছাড়া অন্য দুই সদস্য হিসেবে রয়েছেন তাইওয়ানের চলচ্চিত্রকার জিরো চৌ ও জাপানের অভিনেতা শজেন। তথ্যটি নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ।

ভেসুল উৎসবে ফারুকীর নির্মিত ‘শনিবার বিকেল’, ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমাগুলো এই উৎসবে পুরস্কারও জিতেছিল।

প্রসঙ্গত, ফারুকী নির্মিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। যেখানে তিনি নিজেও অভিনয় করেছিলেন। ছিলেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App