×

বিনোদন

হৃত্বিক রোশানের ৫০তম জন্মদিন পালন করলেন বাংলাদেশি ভক্তরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ০৪:৪০ এএম

হৃত্বিক রোশানের ৫০তম জন্মদিন পালন করলেন বাংলাদেশি ভক্তরা

হৃত্বিক রোশান ফ্যান ক্লাব অব বাংলাদেশ বুধবার জন্মদিনের কেক কাটে

বলিউডের সুপারস্টার অভিনেতা হৃত্বিক রোশানের ভক্ত সারা বিশ্বজুড়ে। ১০ জানুয়ারি ছিল তার ৫০তম জন্মদিন। তারই ডাকে সারা দিয়ে পৃথিবীর নানান প্রান্তের হৃত্বিক ভক্তদের মতো ‘হৃত্বিক রোশান ফ্যান ক্লাব অব বাংলাদেশ’ জাঁকজমক আয়োজনে পালন করে দিনটি। বুধবার বিকালে রাজধানীর রেইনি রুফ রেস্টুরেন্টে ৫০তম জন্মদিন পালন করেন ভক্তরা।

অবিশ্বাস্য ফিটনেস নিয়ে বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশান সবার জন্য হয়েছেন অনুসরণীয় একজন তারকা। ৫০তম জন্মদিনে সবার প্রিয় অভিনেতা হৃত্বিক রোশানের জন্য প্রাণঢালা শুভ কামনা জানায় হৃত্বিক রোশান ফ্যান ক্লাব অব বাংলাদেশ, যাদের ফেসবুক পেজ ঠিকানা- https://www.facebook.com/HrithikFanBD/। 


হৃত্বিক রোশান ফ্যান ক্লাব অব বাংলাদেশের অ্যাডমিন দিপক কুমার ও নাজলা হাসান বলেন, আসলে আমরা ১০ জানুয়ারি জন্মদিনের উৎসবটি ভালোবাসা থেকে পালন করে থাকি। বলতে পারেন এখানে উপস্থিত সবাই অনেক বড় ফ্যান। তাছাড়া এই ফাঁকে প্রিয় নায়কের ২৫ জানুয়ারির নতুন সিনেমা ফাইটারের একটি প্রচারণাও করে ফেললাম।

হৃত্বিক রোশানের প্রতি ভালোবাসাটা অনেক দিনের। সেটা আমার বাংলাদেশের ফ্যানরা যে যার জায়গা থেকে বিভিন্নভাবে প্রকাশ করার চেষ্টা করে থাকি। আমাদের ফেসবুক পেজটা সম্প্রতি প্রকাশ করলেও আমরা টুইটারে প্রায় ১৫ বছর ধরে হৃত্বিককে ফলো করি। এই ১৫ বছর ধরে নিজেরাই এই দিনটিতে উৎসব করে থাকি। আজ একটু বড়ভাবেই ফ্যানরা একটি মিলনমেলা করে ফেললাম, যোগ করেন দুই অ্যাডমিন।

প্রসঙ্গত, ২০০০ সালের কাহো না পেয়ার হ্যায় মুভির ক্লাসিক নাচের স্টেপ থেকে ২০২৪ সালের ফাইটার মুভির ইশক য্যায়সা কুছ গানের তালে তালে সম্মোহনী নাচ। ছোট থেকে বড় সবার কাছে সমান জনপ্রিয় বলিউডের গ্রিক গড নামে পরিচিত হৃত্বিক রোশান। ২৪ বছরের ক্যারিয়ারে শুধু বলিউডের ড্যান্স আইকন নন, বরং স্টাইল, ব্যক্তিত্ব, ফ্যাশন সেন্স, অভিনয় সবকিছু নিয়ে ভক্তদের কাছে হৃত্বিক সবসময়ই থাকেন ভিন্ন উচ্চতায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App