×

বিনোদন

‘জুলেখা বেগম’ হয়ে বিটিভির পর্দায় ডলি জহুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ০২:১৪ পিএম

‘জুলেখা বেগম’ হয়ে বিটিভির পর্দায় ডলি জহুর

ডলি জহুর

এক সময়ের তুখোড় ও জনপ্রিয় খল অভিনেত্রী জুলেখা বেগম। বস্তির প্রান্তে দুই কক্ষের স্যাঁতস্যাঁতে বাড়িটাই যার একমাত্র সঙ্গী। যে বাড়ির খসে পড়া পলেস্তারা, ক্ষত-বিক্ষত দেয়াল, ভাঙা আয়নায় দেখা যায় জুলেখা বেগমের জীবন বাস্তবতা। যৌবনে চলচ্চিত্রাঙ্গনে প্রচুর চাহিদা থাকলেও এই ষাটোর্ধ্ব বয়সে দিন কাটছে প্রতি মুহূর্তের অনিশ্চয়তায়, নিঃসঙ্গতায়।

মাঝেমধ্যে দু-একটা দৃশ্যে অভিনয়ের ডাক আসে। এসব ছোটখাটো চরিত্রে অভিনয় করে যে টাকা পান তা দিয়েই টেনেটুনে চলে তার সংসার। চরম হতাশায় একদিন জুলেখা বেগম এতদিনের পাওয়া সার্টিফিকেট, মেডেল, ট্রফি সব ছুঁড়ে ফেলেন।

পরদিন সকালেই জানতে পারেন সরকার তাকে আজীবন সম্মাননা দেবে। নানাভাবে বঞ্চিত জুলেখা বেগমের বিশ্বাস হয়না আজীবন সম্মাননা পাওয়ার খবর! বাকিটুকু জানতে হলে দেখতে হবে নাটক ‘জুলেখা বেগম’

আফসানা বেগমের মূল গল্পে এটি নাট্যরূপ দিয়েছেন শ্যামল শিশির। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় নাকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন গুণি অভিনেত্রী ডলি জহুর। আরো আছেন শতাব্দী ওয়াদুদ, রমিজ রাজু, দোলন দে, আশরাফ কবির, নূর আলম নয়ন। শনিবার (১৩ জানুয়ারি) রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে প্রচার হবে এই নাটকটি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App