×

বিনোদন

সন্তানের জন্য দোয়া চেয়ে মাহির আবেগঘন স্ট্যাটাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ০৩:৫৬ পিএম

সন্তানের জন্য দোয়া চেয়ে মাহির আবেগঘন স্ট্যাটাস

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিন্তু নির্বাচনে জয়ের দেখা পাননি। 

নির্বাচনে হেরে বর্তমানে পরিবার ও নিজেকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সরব এই নায়িকা। নিজের বিভিন্ন মুহূর্তের অভিজ্ঞতা, ঘটনার গল্পগুলো ভক্তদের সঙ্গে সেখানেই শেয়ার করেন তিনি।

এরই মধ্যে সোমবার (১৫ জানুয়ারি) রাতে নিজের একমাত্র পুত্রসন্তান ফারিশকে নিয়ে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মাহি। ভক্তদের কাছে নিজের ছেলের জন্য দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। 

ফেসবুকে মাহিয়া মাহি ছেলের একটি ছবি শেয়ার করে লিখেছেন— ‘ইদানীং আমার ফারিশ শুধু ব্যথা পাচ্ছে। সেদিন হাত পুড়িয়েছে, আজকে চোখে বাড়ি খেয়েছে। আমার কলিজাটা ফেটে যাচ্ছে। প্লিজ আপনারা সবাই আমার সোলমেটের জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৮ মার্চ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছেলে ফারিশের জন্ম দেন মাহি। এরপর স্বামী-সন্তান নিয়ে বেশ সুখেই সংসার করছেন তিনি। পাশাপাশি রাজনীতির মাঠেও সময় দেয়ার চেষ্টা করছেন এই অভিনেত্রী। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App