×

বিনোদন

কায়েস কী পারবে মৌনতাকে জয় করতে?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ০১:৪৯ পিএম

কায়েস কী পারবে মৌনতাকে জয় করতে?

ছবি: সংগৃহীত

মৌনতা নামের রূপবতী মেয়েটি সবার কথা শুনতে ও বুঝতে পারলেও বলতে পারে না। সে নিজের ইচ্ছে শক্তি কাজে লাগিয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে একটি বাকপ্রতিবন্ধী স্কুলে পড়ায়। স্কুলে আসা-যাওয়ার পথে কায়েস মৌনতাকে দেখে ভালোবেসে ফেলে। কায়েস একদিন মৌনতার সঙ্গে সাক্ষাৎ করে। সেদিন মৌনতা কোনো কথা বলে না।

কায়েস ভাবে সে দুষ্টুমি করছে। পরমুহূর্তেই কায়েসের প্রহসন ভাঙে। কিন্তু কায়েস তার ভালোবাসার মূল্য দিতে চায়। অন্যদিকে মৌনতার বাবা-মা তার বিয়ের জন্য অনেক পাত্রই দেখে কিন্তু বাকপ্রতিবন্ধী হওয়ায় তাকে কেউ বিয়ে করতে চায়না। এদিকে কায়েসের পরিবারও মৌনতার কথা শুনে তাকে বউ করে নিয়ে আসতে রাজি হয় না। কায়েস এতোবড় চাকরি করা সত্তেও একজন প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করবে!

কিন্তু কায়েস নাছোড়বান্দা। সে যেকোনো উপায়েই তার ভালোবাসার মূল্য দিতে চায়। এদিকে মৌনতার কাজের স্বীকৃতিস্বরূপ বিদেশি সংস্থা থেকে পাওয়া অ্যাওয়ার্ড নিয়ে সব পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। তাকে নিয়ে সবাই গর্ববোধ করে। কায়েসও তার হাতটি শক্ত করে ধরে। সুশিক্ষা পেলে প্রতিবন্ধীরাও সুন্দর সমাজ গঠন করতে পারে, তারই জলন্ত উদাহরণ মৌনতা। এমন গল্পে নির্মিত হয়ে নাটক ‘মৌনতার মন ভাঙে না’।

রাজীব মণি দাসের রচনায় এটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। এতে অভিনয় করেছেন আব্দুল বারী, শায়লা আক্তার, গোলাম কিবরিয়া তানভীর, নিশাত তাসনিম তমা, সুজাত শিমুল, আসমা শিউলি, ফরহাদ হায়দার ও নিথর মাহবুবসহ আরও অনেকে। শনিবার (২০ জানুয়ারি) রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে এই নাটকটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App