×

বিনোদন

দেশের ৬৩ সিনেমা হলে ‘হুব্বা’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ০২:৫৬ পিএম

আজ (শুক্রবার) মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত কলকাতার সিনেমা ‘হুব্বা’। বাংলাদেশের প্রেক্ষাগৃহেও প্রদর্শন শুরু হয়েছে ছবিটির। জানা গেছে, দেশের ৬৩ সিনেমা হলে চলছে ‘হুব্বা’। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানিয়েছে ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। নিজেদের অফিসিয়াল ফেসবুক থেকে সিনেমা হলের তালিকা দিয়েছে প্রতিষ্ঠানটি।

হুব্বা শ্যামল, পশ্চিমবঙ্গে বাম আমলে যার পরিচিতি ছিল হুগলির ‘দাউদ’ নামে। কলকারখানার শ্রমিকদের থেকে চাঁদা তোলা দিয়ে অপরাধ জগতে হাতেখড়ি হয়েছিল তার। এরপর রাজনৈতিক নেতাদের মদদে ধীরে ধীরে হয়ে ওঠেন বেতাজ বাদশাহ। খুন, ডাকাতি কিংবা রাহাজানির অজস্র ঘটনায় অভিযুক্ত হয়ে জেলও খাটেন কয়েকমাস। অবশেষে ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর প্রতিপক্ষ গ্যাংয়ের হাতে খুন হন এই কুখ্যাত অপরাধী। 

সেই হুব্বা শ্যামলকেই নিয়েই এ সিনেমা। ছবিটির পরিচালক ব্রাত্য বসু। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। আরো অভিনয় করেছেন পৌলমী বসুসহ নাট্যজগতের বেশ কিছু শিল্পী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App