×

বিনোদন

রামমন্দিরে নির্মাণে কোন তারকা দিলেন কত টাকা?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ০৪:৩০ পিএম

রামমন্দিরে নির্মাণে কোন তারকা দিলেন কত টাকা?

ছবি: সংগৃহীত

ভারতের অযোধ্যায় চলছে ‘মহোৎসব’। দেশটির বিভিন্ন শহর থেকে অযোধ্যায় যাচ্ছেন। জানা গেছে, আজ অন্তত ৮০০০ মানুষ রামমন্দির উদ্বোধনের সময় অযোধ্যায় উপস্থিত থাকবেন। স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মন্দিরের উদ্বোধন করবেন। তার হাত দিয়েই রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ হবে।

তবে বেশ কয়েক বছর সময় লেগেছে এই মন্দির নির্মাণে। এতে খরচ হয়েছে প্রায় ১১০০ কোটি টাকা। তবে রামমন্দির তৈরিতে সাহায্য করেছেন অনেক বলিউড তারকারা। অক্ষয় কুমার, অনুপম খের, গুরমিত চৌধরি থেকে পবন, হেমা মালিনীরা এগিয়ে এসেছেন।

গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ অক্ষয় কুমার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সুসম্পর্ক তার। বছর দুয়েক আগে রামমন্দিরের জন্য আর্থিক অনুদান চেয়েছিলেন অনুরাগীদের কাছে। নিজেও মোটা টাকা অনুদান দিয়েছেন অক্ষয়, তবে টাকার অঙ্ক প্রকাশ্যে আনতে নারাজ তিনি। তিনি অনুপম খের। মন্দির নির্মাণে ‘রাম’ লেখা ইট দিয়েছেন অনুপম। নিজে কাশ্মীরি পণ্ডিত তিনি। পূর্বপুরুষদের শ্রদ্ধা জানিয়ে এই অনুদান দিয়েছেন অভিনেতা।

মথুরার সাংসদ বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী। শোনা যায়, তিনি মন্দির নির্মাণে বিপুল অঙ্কের টাকা অনুদান দিয়েছেন। তবে টাকার অঙ্ক প্রকাশ্যে আসুক, চান না অভিনেত্রী।

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা মুকেশ খন্না। ‘শক্তিমান’ সিরিয়ালের মাধ্যমেই যার পরিচিতি, তিনি মন্দির নির্মাণে ১ লাখ টাকা দিয়েছেন অযোধ্যায় বিধায়ককে। রামের চরিত্রে অভিনয় করে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন অভিনেতা গুরমীত চৌধরী। মন্দির নির্মাণে তিনিও মোটা টাকা আর্থিক অনুদান দিয়েছেন।

প্রসঙ্গত, শুধু বলিউডের তারকারা নন, এগিয়ে এসেছেন দক্ষিণী তারকারাও। অভিনেতা পবন কল্যাণ প্রায় ৩০ কোটি টাকা আর্থিক সাহায্য করেছেন মন্দির নির্মাণে। এছাড়াও আরও অনেক অভিনেতাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App