×

বিনোদন

আইসিইউতে মোস্তফা সরওয়ার ফারুকী, দোয়া চাইলেন তিশা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ০২:১৯ এএম

আইসিইউতে মোস্তফা সরওয়ার ফারুকী, দোয়া চাইলেন তিশা

খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার মোস্তফা সরওয়ার ফারুকী

খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার মোস্তফা সরওয়ার ফারুকীকে জরুরি ভিত্তিতে আইসিইউতে ভর্তি করা হয়েছে। 

মোস্তফা ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা মঙ্গলবার দিনগত রাতে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

মঙ্গলবার দিনগত রাত ১টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিশা জানান, আজ (সোমবার) সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই বললো এনজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার এ পোস্টের নিচে চলচ্চিত্র জগতের অনেকে মন্তব্য করেছেন। মোশারফ করিম, জায়েদ খানসহ অনেককে সেখানে মন্তব্য করতে দেখা গিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন পরিচালক। আপাতত চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

ফারুকীর কাছের একজন তরুণ নির্মাতা জানান, সোমবার সন্ধ্যার পর অসুস্থ বোধ করেন ফারুকী। তারপর তিনি শুরুতে ধানমণ্ডির একটি হাসপাতালে যান। সেখানকার চিকিৎসকের পরামর্শে পান্থপথের হাসাপাতালে ভর্তি হন। তবে এখন অনেকটাই শঙ্কামুক্ত আছেন তিনি।

সর্বশেষ ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ফারুকীর পরিচালনায় ওয়েব ফিল্ম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। এটিতে প্রথমবারের মতো অভিনয়ও করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে ফারুকী নির্মিত বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে নো ল্যান্ডস ম্যান, মনোপলি উল্লেখযোগ্য।

নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন। তাদের সংসারে ইলহাম নুসরাত ফারুকী নামে এক সন্তান রয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App