×

বিনোদন

যে কারণে চুম্বন দৃশ্যে অভিনয় করেন না শাহরুখ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ০২:৩৫ পিএম

যে কারণে চুম্বন দৃশ্যে অভিনয় করেন না শাহরুখ

শাহরুখ খান

আজকাল বলিউডে সিনেমাগুলোতে চুম্বন মামুলী বিষয়ে পরিণত হয়েছে। তারকাদের অনেকেই এমন দৃশ্যে অভিনয় করেছেন। তবে এ তালিকায় নেই শাহরুখ খানের নাম। এবার জানালেন চুম্বন দৃশ্যে অভিনয় না করার কারণ।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বিদেশের একটি টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জোনাথন রস’-এ সঞ্চালক জোনাথনকে শাহরুখ জানিয়েছিলেন, তার কন্ট্র্য়াক্ট পেপারে চুম্বনের দৃশ্যে অভিনয় না করার কথা বিশেষভাবে উল্লেখ করা থাকে। প্রথম থেকেই তিনি বলে দেন এই দৃশ্যে তিনি অভিনয় করতে পারবেন না।

শাহরুখ হাসতে-হাসতে সেই টকশোয়ে বলেছিলেন, আমাদের দেশে সেটের মধ্যেই অনেক লোকের মাঝে চুম্বন দৃশ্যে অভিনয় করতে হয়। মানুষ খুব শব্দ করেন চারপাশে। আর সবচেয়ে বড় কথা, চুম্বন দৃশ্যে অভিনয় করতে আমি স্বাচ্ছন্দ্য নই। ফলে প্রথম থেকে বলে দিই এমনটা করতে পারব না। এ ছাড়াও আমি ঘোড়ার পিঠে চড়তে পারি না। খুব ভয় পাই।

প্রসঙ্গত, শাহরুখ এখন ভাসছেন সাফল্যে। গেল বছর তার ঝুলিভর্তি ছিল সফলতা। দু দুটি ছবি হাজার কোটির ঘরে গিয়েছে তার। শেষ ছবি ডানকির আয় তুলনামূলক কম হলেও প্রশংসায় ভাসিয়েছে তাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App