×

বিনোদন

ফারুকীর সবশেষ অবস্থা জানালেন তিশা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ০৫:০৪ পিএম

ফারুকীর সবশেষ অবস্থা জানালেন তিশা

মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা

হঠাৎ করেই সোমবার দিবাগত রাতে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর অসুস্থতার খবর জানান তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, ‘আজ (সোমবার) সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল সিটি অ্যানজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’

তিশার এই স্ট্যাটাসের পরেই কপালে চিন্তার ভাজ পড়ে ফারুকী ভক্তদের। মঙ্গলবার সকাল থেকেই নির্মাতার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানার চেষ্টা করেন তারা।

এ বিষয়ে তিশা জানালেন, আজ (মঙ্গলবার) সকালে তিশা জানান, সিটি অ্যানজিওগ্রাম করা হয়েছে ফারুকীর।

অভিনেত্রী বলেন, ‘চিকিৎসকেরা জানিয়েছেন, অপারেশন করতে হবে না। তবে পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে। আপতত ৭২ ঘণ্টা পর পর্যবেক্ষণে রাখতে হবে। এরপর ব্রেইনের একটা সিটি স্ক্যান করা হবে।’

প্রসঙ্গত, মোস্তফা সরয়ার ফারুকী দীর্ঘ ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত। তার নির্মাণ করা উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো মধ্যে রয়েছে ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ ইত্যাদি।

২০১০ সালের ১৬ জুলাই নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ভালোবেসে বিয়ে করেন। ইলহাম নুসরাত ফারুকী নামের তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কীভাবে হবে নতুন রাষ্ট্রপতির নির্বাচন

কীভাবে হবে নতুন রাষ্ট্রপতির নির্বাচন

মরদেহ উদ্ধার করে পুলিশ সদস্য দেখলেন, নিহত শিশু তারই ছেলে

মরদেহ উদ্ধার করে পুলিশ সদস্য দেখলেন, নিহত শিশু তারই ছেলে

যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

অবসরের সিদ্ধান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

অবসরের সিদ্ধান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App