×

বিনোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন শর্মিলা ঠাকুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:১২ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন শর্মিলা ঠাকুর

ছবি: সংগৃহীত

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে গত ২০ জানুয়ারি। বিশিষ্ট ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী শর্মিলা ঠাকুরের নেতৃত্বে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শিল্পীদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সময় শর্মিলা ঠাকুরের সঙ্গে ছিলেন— অভিনেত্রী মমতাশঙ্কর, স্বস্তিকা মুখার্জি ও নির্মাতা অভিজিৎসহ আরও অনেকে।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শাহবাগে জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অডিটরিয়ামে প্রদর্শনী হবে স্বস্তিকা মুখার্জি অভিনীত সিনেমা ‘বিজয়ার পরে’।

অভিনেত্রী মমতাশঙ্কর ও নির্মাতা অভিজিৎ থাকবেন সিনেমাটির প্রদর্শনীর সময়।

বৈঠককালে তারা চলচ্চিত্র সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

শাহরিয়ার আলম এমপি ও রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জাবাল এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার সাংবাদিকদের এ বৈঠকের তথ্য জানান।

নয় দিনব্যাপী এবারের চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫০টি চলচ্চিত্র। এর মধ্যে বাইরের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ১২৩টি। আর বাংলাদেশের চলচ্চিত্র রয়েছে ৭১টি।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসবের পর্দা নামবে আগামী ২৮ জানুয়ারি।





সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App