×

বিনোদন

১৫ বছর পরে পর্দায় ফিরছেন প্রীতি জিনতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ০৫:১৬ পিএম

১৫ বছর পরে পর্দায় ফিরছেন প্রীতি জিনতা

প্রীতি জিনতা

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতাকে আজকাল পর্দায় দেখা যায় না। তাই বলে তাকে ভুলে যাননি দর্শক। এখনও তার সেই টোল পরা গালের হাসি পর্দায় দেখতে চান। তাদের চাওয়া পূরণ হচ্ছে। দেড় দশকের বিরতি ভেঙে ফের পর্দায় ফিরছেন প্রীতি।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (২৪ জানুয়ারি) লুক টেস্টের পর মুম্বাইয়ের এক স্টুডিও থেকে বের হতে দেখা যায় প্রীতিকে। তারপরই কামব্যাকের খবর ছড়িয়ে পড়ে। শোনা যাচ্ছে, ‘লাহোর ১৯৪৭’-এর মাধ্যমে ফেরার গল্প লিখতে চলেছেন প্রীতি। এ ছবিতে তার সঙ্গে থাকবেন সানি দেওল।

এদিকে গত বছর ‘গদর’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘গদর ২’ দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে সানির। ‘গদর’ ছবিতে তারা সিংহের চরিত্রে দেখা গিয়েছিল সানিকে। তার বিপরীতে শাকিনা চরিত্রে ছিলেন আমিশা প্যাটেল। দ্বিতীয় কিস্তিতেও আমিশাকে দেখা গেছে সানির বিপরীতে। ছবিটি নির্মাণ করেছিলেন অনীশ শর্মা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০

কক্সবাজারে সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে ডাকাতি

কক্সবাজারে সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে ডাকাতি ৫০-৬০ যানবাহনে লুটপাট

ইশরাকের পদত্যাগের পর মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিয়ে স্ত্রীর পোস্ট

ইশরাকের পদত্যাগের পর মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিয়ে স্ত্রীর পোস্ট

পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি

পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App