×

বিনোদন

নতুন ব্যবসায় সানি লিওন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ০৬:০৬ পিএম

নতুন ব্যবসায় সানি লিওন

সানি লিওন

নীল দুনিয়াকে বিদায় জানিয়ে বলিউডে পা রাখেন সানি লিওন। তারপর কেটে গেছে এক দশক। অভিনয়ের পাশাপাশি এবার রেস্তোরাঁ ব্যবসায় নামলেন এই অভিনেত্রী।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, উত্তর প্রদেশের নয়ডাতে রেস্তোরাঁ চালু করেছেন সানি লিওন। গত ২০ জানুয়ারি রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এর নাম রেখেছেন ‘চিকা লোকা’। তবে সানি এই যাত্রা একা শুরু করেননি, এতে তার ব্যবসায়ীক পার্টনার হিসেবে রয়েছেন সিঙ্গিং বোলস হসপিটালিটির পরিচালক সাহিল বাওয়েজা।

সানি লিওন তার স্বামী ড্যানিয়েলকে সঙ্গে নিয়ে রেস্তোরাঁটির উদ্বোধন করেন। নতুন এ প্রতিষ্ঠানের বেশ কটি ভিডিও ইনস্টাগ্রামে  শেয়ার করেছেন তিনি। দু’তলা বিশিষ্ট ঝকঝকে এ রেস্তোরাঁর ডেকোরেশনে যে কারো চোখ আটকে যাবে।

সানি লিওন বলেন, ‘আমি মনে করি, বিনোদনকারীদের শুধু চলচ্চিত্র ও টিভি শোয়ে আটকে থাকলে চলবে না। অবশ্যই আমাদের উদ্যোগ নেওয়া উচিত, নতুন কিছু করা প্রয়োজন; যাতে আমরা আমাদের ব্র্যান্ডকে প্রসারিত করতে পারি।’

প্রসঙ্গত, এক সময় নীল দুনিয়া কাঁপানো সানি লিওন ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন। এরপর ‘জিসম টু’র মাধ্যমে বলিউড সিনেমায় নাম লেখান। পরবর্তী সময়ে ‘জ্যাকপট’, ‘রাগিনি এমএমএস টু’, ‘এক পহেলি লীলা’, ‘মস্তিজাদে’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App