×

বিনোদন

হাসপাতালে ভর্তি জাহিদ হাসান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ০৮:১১ পিএম

হাসপাতালে ভর্তি জাহিদ হাসান

জাহিদ হাসান

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক জাহিদ হাসান। গত চারদিন ধরে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বুধবার (১০ জানুয়ারি) নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন তিনি। সেখান থেকে ঠাণ্ডা লাগে। ৭ দিন নেপালে থেকে অসুস্থ হয়ে পড়েন।

এরপর ১৭ জানুয়ারি শুটিং শেষে নেপাল থেকে ফিরেই সাধারণ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন জাহিদ হাসান। তখন তার শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাজমার সমস্যা প্রকট হওয়ায় তাকে আনা হয়েছিল। তিনি প্রতিষ্ঠানের সি ব্লকের একটি কেবিনে ভর্তি আছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, ঠাণ্ডাজনিত সমস্যা, প্রেসার, ডায়াবেটিস এসব কারণে জাহিদ হাসান অসুস্থ হয়ে পড়েন। তবে, এখন এই অভিনেতার শারীরিক অবস্থা অনেকটাই ভালো।

হাসপাতালে জাহিদ হাসানের দেখাশোনা করছেন তার স্ত্রী অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও দুই সন্তান।

প্রসঙ্গত, নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এখনও কাজ করে যাচ্ছেন সমানতালে। অভিনয়ের পাশাপাশি প্রয়োজনাতেও সময় দিচ্ছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App