×

বিনোদন

ফের পেছাল ন্যান্সির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরির মামলার প্রতিবেদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ০৪:০৬ পিএম

ফের পেছাল ন্যান্সির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরির মামলার প্রতিবেদন

ছবি: সংগৃহীত

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অলংকার চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

গত রবিবার (২৪ ডিসেম্বর) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক ছাদেক মিয়া প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ বুধবার (৩১ জানুয়ারি) ধার্য করেন।

আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, তাহমিনা ও রিপা ন্যান্সির বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। শাকিল তাহমিনাকে প্রায় বাসা থেকে আনা নেয়া করতেন। গত বছরের ৫ এপ্রিল বাসার কাউকে না জানিয়ে চলে যান তাহমিনা। এর আগে, ২৬ ফেব্রুয়ারি রিপাও বাসার কাউকে কিছু না জানিয়ে চলে যান। ওই বছরের ১৮ এপ্রিল ন্যান্সি দেখতে পান আলমারিতে তার দুইটি স্বর্ণের চেইন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ডায়মন্ডের লকেটসহ মূল্যমান অলংকার নেই। যার মূল্য ৩ লাখ ২১ হাজার টাকা। এ ঘটনায় ২৭ এপ্রিল ন্যান্সির ভাই শাহরিয়ার আমান সানি বাদী হয়ে তিনজনকে আসামি করে গুলশান থানায় মামলা দায়ের করেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App